সংবাদ শিরোনাম ::
অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী টেকনিক্যাল ত্রুটি ও কয়লা সংকটে ৩০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে ঝালকাঠিতে পৌর কবরস্থান-৫ এর উদ্বোধন বাজেট নয়, এটি প্রচারণার দলিল এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারীর জুড়ী-বড়লেখা সফর, ১১ দলীয় নেতাদের সঙ্গে মতবিনিময় আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফনে অংশ নেবে ২ কোটি মানুষ এআই প্রযুক্তির পোষ্টার প্রদর্শনী ৩১ দফা বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখবে : আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম অতিরিক্ত আইজিপিসহ পুলিশের ২১ কর্মকর্তাকে বদলি মৌলভীবাজার সীমান্তে পুশইনের চেষ্টা,কঠোর অবস্থানে বিজিবি নওগাঁয় এক মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

রো‌হিঙ্গা‌দের ৩ মি‌লিয়ন ইউরো দে‌বে ইতা‌লি

বাংলাদেশে আশ্রিত রো‌হিঙ্গা‌দের জন্য তিন মি‌লিয়ন ইউরো অনুদা‌নের ঘোষণা দি‌য়ে‌ছে ইতা‌লি। এ অনুদান জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআরের মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষায় খরচ করা হ‌বে।

মঙ্গলবার (১৪ ডি‌সেম্বর) বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নুনজিয়াতা এবং ইউএনএইচসিআরের রিপ্রেজেন্টেটিভ ইয়োহানেস ভন ডার ক্লাও-এর উপস্থিতিতে এ ঘোষণা দেওয়া হয়।

সংস্থা‌টি বল‌ছে, ইতালির কাছ থেকে পাওয়া এই আর্থিক সহায়তার মাধ্যমে ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থীদের জন্য দিতে পারবে নিবন্ধন (রেজিস্ট্রেশন), আইনি সহায়তা, লিঙ্গভিত্তিক সহিংসতার শিকার মানুষদের সাহায্য, কমিউনিটি বেইজড প্রোটেকশন এবং শিশুবান্ধব স্থান রক্ষণাবেক্ষণের মতো বিভিন্ন সুরক্ষা সেবা।

এছাড়া শিক্ষকদের মিয়ানমারের পাঠ্যক্রমের ওপর প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষায় এবং নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে সর্বোপরি শরণার্থীদের ক্ষমতায়ন করা যাবে। এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আগ পর্যন্ত এর মাধ্যমে রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যয় বজায় রাখা যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অন্তর্বর্তী সরকারের সময়ে সর্বোচ্চ দুর্নীতি হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

রো‌হিঙ্গা‌দের ৩ মি‌লিয়ন ইউরো দে‌বে ইতা‌লি

আপডেট সময় ০৬:০৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ১৪ ডিসেম্বর ২০২২