ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের চন্দনাইশে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় মো. পহর উদ্দীন (১৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ ঘটনায় কুতুব উদ্দীন নামে নামে অন্য এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) বাদ জুমা চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসদরস্থ দোহাজারী হাইস্কুলের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দোহাজারী চাগাচর আস্তানা শরীফ এলাকার রহিম সিকদারের ছেলে পহর তার চাচাতো ভাই কুতুব উদ্দীনকে নিয়ে মোটরসাইকেলযোগে দেওয়ানস্থ একটি কমিউনিটি সেন্টারে বিয়েতে যাচ্ছিল। তাদের বহনকারী মোটরসাইকেলটি দোহাজারী হাইস্কুলের সামনে পৌঁছলে বিপরীতমুখী একটি দ্রুতগতির মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। মাইক্রোবাসের ধাক্কায় দুইজনই মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।

এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে দোহাজারী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান। চমেকে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে পহর উদ্দীন মারা যায়। আহত কুতুব উদ্দীনের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, মাইক্রোবাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও অন্য এক আরোহী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপর ঘাতক মাইক্রোবাসটি পালিয়ে গেছে। এ ব্যাপারে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

আপডেট সময় ০৮:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫