ঢাকা ০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫

নেত্রকোনার কলমাকান্দার গোবিন্দপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় পাঁচজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এদের মধ্যে তিনজনকে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

আটকরা হলেন- নেত্রকোনার বারহাট্টা উপজেলার আন্দাদিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আলম মিয়া (২০), একই এলাকার অটোরিকশা চালক ইমন (২০) এবং ময়মনসিংহের মুক্তাগাছা সদরের হারুণ মিয়ার ছেলে মোনাইস ইসলাম (১৯)।

এর আগে বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে কলমাকান্দার গোবিন্দপুর বলমাঠ সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় দুজনকে আটক করে কচুগড়া বিওপি সদস্যরা।

তারা হলেন, জামালপুর সদর উপজেলার ইটাইন ইউনিয়নের মির্জাপুর গ্রামের শফিকুল ইসলামের ছেলে মো. জুবায়ের হোসেন (১৯) ও নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশী গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রমজান আহমেদ (১৯)।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দার খারনৈ ইউনিয়নের গোবিন্দপুর বলমাঠের পিলার ১১৭৮/৪-এস সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশের খবরে অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এ সময় বিজিবির উপস্থিতিতে তিনজন ভারতে পালিয়ে গেলেও দুজনকে আটক করেন সদস্যরা।

এ ঘটনায় শুক্রবার দুপুরে কলমাকান্দা থানায় কচুগড়া বিওপির হাবিলদার মো. তোফায়েল হোসেন বাদী হয়ে দুই জনের নাম উল্লেখসহ পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন। মামলা দায়েরের পর পালিয়ে যাওয়া তিনজনকে কলমাকান্দা থানায় হস্তান্তর করেছেন বিজিবি সদস্যরা।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান জানান, সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় বিজিবি সদস্যরা দুই ধাপে মোট পাঁচজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নেত্রকোনা ব্যাটালিয়ন ৩১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান বলেন, অবৈধভাবে অনুপ্রবেশের খবর পেয়ে তাৎক্ষণিক বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দুজনকে আটক করে। বিএসএফ আরও তিনজনকে আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আমরা মোট পাঁচজনকেই কলমাকান্দা থানায় সোপর্দ করেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৫

আপডেট সময় ০৬:৪৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫