ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

নারিকেল চুরি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

পিরোজপুরের ভান্ডারিয়ায় নারিকেল চুরি নিয়ে দ্বন্দ্বে চোরের হাতে রেজাউল করিম ঝন্টু নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রেজাউল ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠী গ্রামের আইউব আলী খলিফার ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভান্ডারিয়া উপজেলার উত্তর শিয়ালকাঠী গ্রামের আব্দুল হালিমের বাড়ি থেকে বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। এ ঘটনায় ওই রাতেই হালিমের ছেলে মাসুদ থানায় অভিযোগ দেন ও তার স্বজন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানিয়ে ন্টুকে দেখে নেওয়ার হুমকি দেন। এ ঘটনার প্রেক্ষিতে শুক্রবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯দিকে ঝন্টু মাসুদদের বাড়ির সামনে গেলে রুবেল তার সঙ্গে থাকা ছুরি দিয়ে বেশ কয়েকটি আঘাত করেন। এতে সে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. খায়রুল বাশার জানান, শুক্রবার সকালে রেজাউল করিম ঝন্টু নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন জানান, রেজাউল করিম ঝন্টুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

নারিকেল চুরি নিয়ে দ্বন্দ্বে ছুরিকাঘাতে বিএনপি নেতা নিহত

আপডেট সময় ০৬:৩২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫