সংবাদ শিরোনাম ::
আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার রতনদিয়া রজনীকান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মানিকনগর মডেল হাই স্কুলে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত নারী সাংবাদিকের মামলায় সুপ্রিম কোর্টেও হারলেন ট্রাম্প, দিতে হবে ৫ মিলিয়ন ডলার ইউক্রেনে রাশিয়ার ব্যাপক ড্রোন-ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৮ দুর্বল ব্যাংকের মালিকানায় আগের মালিকরা ফিরতে পারবেন না : অর্থমন্ত্রী তিন মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী মমতাজ পরিপূর্ণ সুস্থতার দিকে মির্জা আব্বাস, চলছে পায়ের থেরাপি অর্থবিল-২০২৬ জাতীয় সংসদে পাস

বাংলাদেশকে রুখে দিল ভুটান, নেপালকে হারালেই চ্যাম্পিয়ন ভারত

সাফ অ-১৭ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ আবার হোঁচট খেয়েছে। ভারতের বিপক্ষে হারের পর এবার স্বাগতিক ভুটানের বিপক্ষে ড্র করেছে বাংলার মেয়েরা। সাফে বয়স ভিত্তিক পর্যায়ে ভুটান এবারই প্রথম বাংলাদেশের বিপক্ষে পয়েন্ট পেল।

আজ ভুটানের বিপক্ষে ড্র করায় এই টুর্নামেন্টে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন প্রায় শেষ। পাঁচ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ১০। চার ম্যাচে ভারত ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে। আজ রাতে নেপালকে হারালে ভারতের পয়েন্ট হবে ১৫। ফলে এক ম্যাচ হাতে রেখেই তাদের শিরোপা নিশ্চিত হবে। তখন বাংলাদেশ ও ভারতের মধ্যকার শেষ ম্যাচ হবে শুধুই নিয়মরক্ষার।

আজ ভুটানের চাংলিমিথাংয়ে ম্যাচের ৬ মিনিটে বাংলাদেশ লিড নেয়। পূর্ণিমা মারমা বক্সের উপর জোরালো শটে গোল করেন। শুরুতে বাংলাদেশ এগিয়ে গিয়ে স্বাগতিক দলের উপর ক্রমাগত আক্রমণ করতে থাকে। গত ম্যাচে হ্যাটট্রিক করা সুরভী আকন্দ প্রীতি আজ প্রথমার্ধেই জোড়া গোলের সুযোগ পেয়েছিলেন। তার একটি শট পোস্টে লেগে ফেরত আসে। আরেকবার ফিনিশই করতে পারেননি।

স্বাগতিক ভুটান প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা আনে। ভুটানী ফরোয়ার্ড বাংলাদেশের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সের দিকে এগুতে থাকেন। বাংলাদেশের গোলরক্ষক মেঘলা রাণী পোস্ট থেকে বেরিয়ে আসেন। তার পাশ দিয়ে বল জালে ঠেলেন ভুটানী ফরোয়ার্ড। এতে ১-১ সমতায় দুই দল ড্রেসিংরুমে ফেরে।

বিজ্ঞাপন

বিরতির পর বাংলাদেশই বেশি আক্রমণ করেছে। ভাগ্য অবশ্য আজ বাংলাদেশের সহায় ছিল না। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও বাংলাদেশের একটি শট ক্রসবারে প্রতিহত হয়। সুরভী আকন্দ প্রীতি, মামনি চাকমা, থৈনু মারমা বেশ কয়েকটি আক্রমণ করেছিলেন। কোনটিই গোলে পরিণত হয়নি। শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় অর্পিতা বিশ্বাসদের।

দক্ষিণ এশিয়া অঞ্চলে নারী ফুটবলে দাপট দেখিয়ে চলছে বাংলাদেশ। সম্প্রতি ঢাকায় সাফ অ-২০ নারী চ্যাম্পিয়ন হয়েছে। সিনিয়র দলের পাশপাশি অ-২০ নারী দলও এশিয়া কাপ নিশ্চিত করেছে। মাস দু’য়েকের মধ্যে নারী দলের এই সাফল্যের মধ্যে সাফ অ-১৭ দল নিয়েও ছিল চ্যাম্পিয়নের প্রত্যাশা। পাঁচ ম্যাচে ইতোমধ্যে ৫ পয়েন্ট হাতছাড়া হওয়ায় শিরোপা স্বপ্ন এখন শেষের পথে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমানত ও ঋণের সুদহারের ব্যবধান হবে ৪ শতাংশ : বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশকে রুখে দিল ভুটান, নেপালকে হারালেই চ্যাম্পিয়ন ভারত

আপডেট সময় ০৫:২২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫