ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

বেনাপোলে বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা

যশোরের বেনাপোলে মিজানুর রহমান সর্দার (৪৩) নামে এক কসাইকে গলা কেটে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে বেনাপোল পোর্ট থানার ছোটআঁচড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মিজানুর রহমান সর্দার বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের হানিফ আলী সর্দারের ছেলে।

স্থানীয়রা জানান, মিজানুর বেনাপোল চেকপোস্টে একটি কসাইয়ের দোকানে গরু কাটার কাজ করতেন। প্রতিদিন তিনি ভোরে ওঠে কাজে যান। শুক্রবারও তার কসাইয়ের দোকানে কাজ করতে যাওয়ার কথা ছিল। কারো সঙ্গে তার কোনো ঝগড়া বিবাদ ছিল না। তিনি সবার সঙ্গে মিলে মিশে থাকতেন। সকালে ঘুম থেকে ওঠে শোনা যায় কে বা কারা বাড়ির গেটের সামনের উঠানে গলা কেটে হত্যা করে রেখে গেছে।

নিহতের ভাই খায়রুল ইসলাম জানান, আমার ভাইয়ের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না। তিনি একটা কসাইয়ের দোকানে কাজ করতেন। প্রতিদিনের মতো আজও কাজে যাওয়ার কথা ছিল। রাত পৌনে ৩টার দিকে কে বা কারা তাকে ফোন দিয়ে ডাকলে ভাই তার কাজে ব্যবহৃত ছুরি নিয়ে বের হন। পরে দেখি কে বা কারা গেটের ভেতরে তাকে গলা কেটে হত্যা করে চলে গেছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা তাকে কেন গলা কেটে হত্যা করেছে এটা তদন্ত না করে কোনো কিছু বলা সম্ভব না। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছেন। মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

বেনাপোলে বাড়ির সামনে কসাইকে গলা কেটে হত্যা

আপডেট সময় ০৫:১৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫