ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন  জনগণের ভোগান্তি নিরসনে লং মার্চে অংশ নিচ্ছে এনসিপি : আখতার হোসেন

পিরোজপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু

‎পিরোজপুরের ভান্ডারিয়ায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রেজাউল কবির ঝন্টু খলিফা (৫০) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) সকালে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।

‎ভান্ডারিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
‎নিহত ঝন্টু খলিফা উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামের আইয়ুব আলী খলিফার ছেলে এবং ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার উত্তর শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিম প্রফেসরের বাড়ি থেকে বৃহস্পতিবার দুপুরে বেশ কিছু নারিকেল পেড়ে নেন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। ঘটনাটি ওই রাতেই হালিম প্রফেসরের ছেলে মাসুদ রানা থানায় এবং তার স্বজন ৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ঝন্টুকে জানান। ঝন্টু ওই রাতেই রুবেলকে নারিকেল ফিরিয়ে দিতে বলেন। রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু শুক্রবার সকালে বিষয়টি দেখবেন বলে জানান। পরে শুক্রবার সকালে তিনি মাসুদ রানাদের বাড়ির সামনে এলে সেখানে রুবেলকে দেখতে পান। এ সময় ঝন্টু কিছু বুঝে ওঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে বেশ কয়েকবার আঘাত করেন ঝন্টুকে। এতে তার শরীরে মারাত্মক জখম হয়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক খায়রুল বাশার বলেন, সকালে রেজাউল করিম ঝন্টু নামের একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।

‎এ বিষয়ে ভান্ডারিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গির হোসেন বলেন, রেজাউল করিম ঝন্টুর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান

পিরোজপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপি নেতার মৃত্যু

আপডেট সময় ০৪:২৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫