ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর একাত্তরে ভুল করা দলকে উসকানির রাজনীতি বন্ধের আহ্বান প্রধানমন্ত্রীর কুষ্টিয়ায় আমির হামজার গাড়ি ভাঙচুর, জামায়াত-গণঅধিকারের সংঘর্ষ কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপকের মরদেহ উদ্ধার আবারও ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, নিহত ৪৭ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বসছে ‘অটো ফাইন সিস্টেম’ লালমনিরহাটে আবাসিক হোটেলের আড়ালে ব্ল্যাকমেইল ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ পটুয়াখালী পৌরসভার প্রশাসকসহ ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ​ব্রাহ্মণপাড়ায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে (এনসিটি) একদিনে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং করে নতুন রেকর্ড গড়েছে চট্টগ্রাম ড্রাই ডক লিমিটেড (সিডিডিএল)।
নৌবাহিনীর নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানটি জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ৮টা থেকে শুক্রবার (২৯ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় এনসিটিতে মোট পাঁচ হাজার ১৯টি টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং হয়। এর মধ্যে আমদানি কনটেইনার দুই হাজার ১০১টি টিইইউএস এবং রপ্তানি কনটেইনার দুই হাজার ৯১৮টি টিইইউএস। একদিনে এটি এখন পর্যন্ত বন্দরের সর্বোচ্চ হ্যান্ডলিং রেকর্ড।

গত ৭ জুলাই থেকে সিডিডিএল এনসিটি-২, ৩, ৪ ও ৫ নম্বর বার্থের অপারেটর হিসেবে দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের হার বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

সিডিডিএলের কর্মকর্তারা জানান, দক্ষ জনবল, সমন্বিত ব্যবস্থাপনা ও আধুনিক পদ্ধতি প্রয়োগের ফলে জাহাজ পয়েন্ট থেকে ডেলিভারি গেট পর্যন্ত সব জায়গায় কাজ দ্রুত শেষ করা সম্ভব হচ্ছে।

তথ্য অনুযায়ী, চলতি মাসের ১ থেকে ২৮ আগস্ট পর্যন্ত এনসিটির চার বার্থে মোট ১ লাখ ৯ হাজার ২১৭ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। প্রতিদিন গড়ে ৩ হাজার ৯০৩ টিইইউএস, যা আগের তুলনায় ৪০ শতাংশ বেশি।

এর আগে ২৬ আগস্ট প্রকাশিত বিশ্লেষণে দেখা যায়, সিডিডিএল দায়িত্ব নেওয়ার পর প্রথম ৪৯ দিনে ১ লাখ ৭৪ হাজার ৯৩১ টিইইউএস হ্যান্ডলিং হয়েছে। একই সময়ে পূর্বের অপারেটরের হ্যান্ডলিং ছিল ১ লাখ ১৯ হাজার ২৭৬ টিইইউএস। অর্থাৎ মাত্র দেড় মাসে কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে প্রায় ৪৭ শতাংশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রগকাটা জামায়াত-শিবির স্বরূপে ফিরেছে : নুরুল হক নুর

চট্টগ্রাম বন্দরের এনসিটিতে একদিনে রেকর্ড কনটেইনার হ্যান্ডলিং

আপডেট সময় ০৪:১৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫