ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

  • সাভার প্রতিনিধি
  • আপডেট সময় ০৩:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৬১৯ বার পড়া হয়েছে

আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে সক্রিয় ছিনতাই চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২৯ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. জালাল উদ্দিন।

ডিবি জানায়, বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নবীনগর মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো আশুলিয়ার কুরগাঁও এলাকার আব্দুস সালামের ছেলে স্বাধীন হাসান (২৫), মানিকগঞ্জের সিংগাইর থানার ধল্লা উত্তরপাড়ার মৃত আব্বাস খানের ছেলে রুবেল খান (২৬), গাজীপুর কাশিমপুর থানার লতিফপুর পশ্চিমপাড়ার শুকুর আলীর ছেলে শহিদুল ইসলাম (২৫) ও একই এলাকার মো. হাফিজ উদ্দিনের ছেলে সৌরভ হোসেন (২০)।

ডিবি পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে চুরি, ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আশুলিয়ায় ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

আপডেট সময় ০৩:০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫