ঢাকা ০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মসজিদের দেয়ালে টাইলস স্থাপনের সময় মাচা থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

  • ভোলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় ১২:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫
  • ৭০৫ বার পড়া হয়েছে

ভোলা সদর উপজেলায় একটি নির্মাণাধীন মসজিদের দেয়ালে টাইলস স্থাপনের সময় মাচা থেকে পড়ে মো. লোকমান (৫০) নামে এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার ধনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আলগী গ্রামের তালুকদার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

নিহতের বাড়ি একই উপজেলার আলীনগর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে। তার বাবার নাম মো.কাঞ্চন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একজন সহকারীসহ সকালে ওই মসজিদের টাইলসের কাজে যোগ দেন মো. লোকমান। কাজ করার এক পর্যায়ে মসজিদটির ২য় তলার সামনের পাশে দেয়ালে টাইলস স্থাপনের উদ্দেশ্যে তিনি অস্থায়ী মাচায় উঠেন। এরপর তিনি হঠাৎ মাচা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলা সদর জেনারেল হাসপাতালে আনলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো.হাচনাইন পারভেজ বলেন, হাসপাতালে পুলিশ গিয়েছে,পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মসজিদের দেয়ালে টাইলস স্থাপনের সময় মাচা থেকে পড়ে মিস্ত্রীর মৃত্যু

আপডেট সময় ১২:৫৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫