ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন ওই ছাত্রীর বাবা ও ভাই। বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাতে আহতরা ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসা নিয়েছেন। এর আগে একই দিন বিকেলে উপজেলার কান্দুঘর ও শিদলাই এলাকার পৃথক স্থানে এ ঘটনা ঘটেছে।

আহত রকিবুল ইসলাম (ছাত্রীর ভাই) ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার শিদলাই দারুল ইসলামিয়া ফাজিল মাদ্রাসার দশম শ্রেণির এক ছাত্রীকে কিছুদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল স্থানীয় ফয়েজ মিয়ার ছেলে হৃদয় ও নশু মিয়ার ছেলে রাকিবসহ আরও কয়েকজন বখাটে তরুণ। ঘটনাটি ওই ছাত্রী তার পরিবারের লোকজনকে জানায়। পরে বৃহস্পতিবার বিকেলে উপজেলার মাধবপুর ইউনিয়নের কান্দুঘরের ঘাগরাকাটা এলাকায় ওই ছাত্রীর বাবা মিজানুর রহমান তার মেয়েকে উত্ত্যক্তের ঘটনা সরাসরি দেখতে পান। এ সময় তিনি মেয়ের সঙ্গে অসদাচরণের প্রতিবাদ করায় দুটি মোটরসাইকেল চেপে আসা হৃদয়, রাকিবসহ কয়েকজন বখাটে তরুণ ওই ছাত্রীর বাবা মিজানুর রহমানকে মারধর ও অপদস্ত করে।

পরে এ ঘটনা শুনতে পেয়ে এ বিষয়ে জিজ্ঞেস করতে ওই ছাত্রীর ভাই রকিবুল ইসলাম উপজেলার শিদলাই ইউনিয়নের শিদলাই শংশরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গেলে হৃদয় ও রাকিবের নেতৃত্বে কয়েকজন তরুণ রকিবুল ইসলামের ওপরও হামলা চালায়। এ সময় তাদের হামলায় রকিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত রকিবুল ইসলামকে উদ্ধার করে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ ব্যাপারে শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল আকবর বলেন, ঘটনাটি আমি এক পক্ষের কাছ থেকে শুনেছি। শুনেছি এক মাদ্রাসার ছাত্রীকে কয়েকজন তরুণ বিরক্ত করছিল। এ ঘটনার প্রতিবাদ করায় ওই ছাত্রীর বাবাকে ও পরে ভাইকে মারধর করেছে ওই তরুণরা। এ ঘটনার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান করছি।
কারাগার থেকে বেরিয়ে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক খুন
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার পরিদর্শক (তদন্ত) টমাস বড়ুয়া বলেন, এরকম কোনো ঘটনা আমরা এখনো শুনিনি। তবে যেহেতু এটি ইভটিজিংয়ের বিষয় সে বিষয়ে খোঁজখবর নিচ্ছি। এ বিষয়ে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা জাহান বলেন, এ বিষয়টি আমি শিদলাই ইউপি চেয়ারম্যানের কাছ থেকে শুনেছি। এ ঘটনায় ভুক্তভোগীদের থানায় গিয়ে দ্রুত অভিযোগ করতে বলেছি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ইভটিজিংয়ের প্রতিবাদ করায় বাবা-ভাইকে মারধর

আপডেট সময় ১২:২৪:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫