ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পরকীয়ার টানে ঘর ছাড়ালেন তিন সন্তানের মা

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা পাইকুরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামে পরকীয়ার সম্পর্কের টানে তিন সন্তানের জননী জবা আক্তার (২৫) স্বামীর ঘর ছেড়ে প্রেমিকের বাড়ি চলে যাওয়ায় এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে । গত (২৮-০৮-২০২৫) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাইকরাটি ইউনিয়নের চকিয়াচাপুর গ্রামের মুমিন মিয়ার (২১) বাড়িতে তিনি চলে আসেন।

জানা গেছে, একই গ্রামের জামাল আকন্দ (৩৫) সঙ্গে ২০১৪ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন জবা। তাদের তিন সন্তান(জুনায়ীদ,জাহিদ, আকাইদ)রয়েছে। স্বামী ও সন্তানদের মায়া ত্যাগ করে তিনি পরকীয়া প্রেমিক মুমিনের ঘরে আশ্রয় নেওয়ায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। জবা আক্তার দাবি করেন, দীর্ঘদিন ধরে মুমিনের সঙ্গে তার প্রেম ও শারীরিক সম্পর্ক রয়েছে এবং মুমিন তাকে বিয়ের আশ্বাস দিয়েছিল বলেই সে বাড়ি থেকে বেরিয়ে এসেছে।

তবে এ ঘটনায় বাড়ি থেকে পালিয়ে গেছেন মুমিন। পরবর্তীতে মুঠোফোনে যোগাযোগ করলে মুমিন বলেন, জবা আক্তারের সঙ্গে তার কোনো প্রেমের সম্পর্ক নেই। তিনি জবাকে দেবর-ভাবির মতো দেখতেন এবং অন্য কারো প্ররোচনায় সে তার বাড়িতে চলে এসেছে বলে তিনি জানান।

জবা আক্তার বর্তমানে মুমিনের বাড়িতেই অবস্থান করছেন বলে জানা গেছে। তার বাবার বাড়ি একই ইউনিয়নের দাসপাড়া গ্রামে। এ ঘটনায় স্থানীয়ভাবে উত্তেজনার সৃষ্টি হলেও এখন পর্যন্ত কোনো প্রকার সংঘাতের খবর পাওয়া যায়নি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পরকীয়ার টানে ঘর ছাড়ালেন তিন সন্তানের মা

আপডেট সময় ১১:১৭:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫