ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু

তার স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসে ছিলেন বালু ব্যবসায়ী আমজাদ হোসেন। এ সময় একটি মাইক্রোবাসে ৮ থেকে ১০ জন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠান চারপাশ থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে তারা আমজাদ হোসেনকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালোনোর চেষ্টা করেন। এ সময় তাকে পেছন থেকে ধাওয়া করা হয়। একপর্যায়ে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন।

পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চলে গেলে স্বজন ও এলাকাবাসী নদে রাতভর খোঁজাখুঁজি করেন। স্থানীয়রা তাকে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেন। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনের খোঁজে উদ্ধারকাজ শুরু করে। সন্ধ্যা সাড়ে ৭টায় তার লাশ মেলে নদীতে।

নিখোঁজ আমজাদ হোসেনের বাবা ইদ্রিস আলী বলেন, আমজাদের বিরুদ্ধে থানায় কোনো মামলা নেই। তারপরও বিভিন্ন সময় ডিবি পুলিশ তাকে বিরক্ত করত। বুধবার তাকে ধরতে ডিবি পুলিশ এলে তাদের হাত থেকে রক্ষা পেতে আমজাদ নদীতে ঝাঁপ দেয়। এ ঘটনায় দায়ীদের বিচার চাইছেন এই বাবা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আমজাদ হোসেনের খোঁজে তুরাগ নদে উদ্ধার তৎপরতা চালায় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে তার লাশ মেলে। পুলিশ ঘটনা তদন্ত করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ডিবির তাড়া খেয়ে’ নদীতে ঝাঁপ দিয়ে বালু ব্যবসায়ীর মৃত্যু

আপডেট সময় ০৯:৫২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫