ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট উত্তোলন বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকটের কারণে অনির্দিষ্টকালের জন্য পাথর উত্তোলন ও খনির উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল এ বিষয়ে নিশ্চিত করেছেন মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, খনির পাথর উৎপাদন ও খনি উন্নয়ন কাজে ব্যবহৃত অতি প্রয়োজনীয় বিস্ফোরক মধ্যপড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) কর্তৃপক্ষ নির্দিষ্ট সময়ে চাহিদামতো সরবরাহ করতে ব্যর্থ হওয়ায় খনির পাথর উৎপাদন কার্যক্রম ও উন্নয়ন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ গেছে। খনির কার্যক্রম সচল রাখতে বিস্ফোরক একটি অতি প্রয়োজনীয় উপাদান। কিন্তু বিগত বছরগুলোতে বিভিন্ন সময়ে এমজিএমসিএল এই বিস্ফোরক দ্রব্য সময়মত সরবরাহ করতে না পারার ফলে বেশ কয়েকবার খনির পাথর উত্তোলন ও উন্নয়ন কাজ বন্ধ হয়ে যায়।
খনি বিশেষজ্ঞদের মতে, বিস্ফোরক দ্রব্য আমদানি করতে দেরি হলে খনি উন্নয়ন এবং উৎপাদন বন্ধ থাকার কারণে সংশ্লিষ্ট মেশিনারিজ ও যন্ত্রাংশ অব্যবহৃত অবস্থায় পড়ে থাকালে নষ্ট হওয়ার সম্ভাবনাও রয়েছে। তাই নিরবিচ্ছিন্নভাবে পাথর খনির কার্যক্রম চালু রাখার জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে স্থানীয়রা।
মধ্যপড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী ডিএম জোবায়েদ হোসেন বলেন, বিস্ফোরক সংকটের কারণে খনির উৎপাদন ও উন্নয়ন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। তবে খনির রক্ষণাবেক্ষণের কাজ চালু থাকবে। দ্রুত সময়ে বিস্ফোরক খনিতে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

মোঃ রুকুনুজ্জামান

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মধ্যপাড়া পাথর খনিতে বিস্ফোরক সংকট উত্তোলন বন্ধ

আপডেট সময় ০৬:০৭:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫