ঢাকা ১০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গফরগাঁওয়ে রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে শিশু হত্যার বিচার দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুর ১টা থেকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেন আটকে এই বিক্ষোভ ও অবরোধ শুরু হয়।

বিকেল সাড়ে ৩টা পযর্ন্তও ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে বলে নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন।

তিনি বলেন, গত ১১ জুলাই দুপুরে গফরগাঁওয়ের পাগলা থানা এলাকা থেকে নিখোঁজ হয় ৪ বছর বয়সী সাদাব হোসেন নামের এক শিশু। নিখোঁজের চারদিন পর গত ১৫ জুলাই একটি পুকুরে ওই শিশুর মরদেহ পাওয়া যায়।

এ ঘটনায় শিশুটিকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে উল্লেখ করে থানায় মামলা হয়। ওই মামলায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আজ দুপুর ১টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে যাত্রীবাহী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে স্থানীয় শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ হয়ে যায়। তবে শিক্ষার্থীদের বুঝিয়ে রেলপথ থেকে সরানোর চেষ্টা চলছে।

নিহত সাদাব হোসেন জেলার নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘরিয়া গ্রামের সৌদিপ্রবাসী আল আমিনের ছেলে। শিশুটি মায়ের সঙ্গে গফরগাঁওয়ের পাগলা থানাধীন পাঁচবাগ ইউনিয়নের দিঘিরপাড় গ্রামে নানা বাড়িতে থাকত।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গফরগাঁওয়ে রেলপথ অবরোধ, ঢাকা-ময়মনসিংহ রেলযোগাযোগ বন্ধ

আপডেট সময় ০৪:৫৯:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫