ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পঞ্চগড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

  • পঞ্চগড় প্রতিনিধি
  • আপডেট সময় ১১:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫
  • ৬২৯ বার পড়া হয়েছে

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর বাজারে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ভজনপুর শাখায় ডাকাতি চেষ্টার অভিযোগে সহিদুল হক (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২৭ আগস্ট) রাতে ব্যাংকের ভেতর থেকে ডাকাতির সরঞ্জামসহ তাকে আটক করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ব্যাংকের নৈশ প্রহরী রাতের খাবারের জন্য ব্যাংক থেকে বের হন। কিছুক্ষণ পর তিনি ব্যাংকের ভেতর শব্দ শুনে ভেতরে লাইটের আলো দেখতে পান। সন্দেহ হলে তিনি ব্যাংক ম্যানেজারসহ পুলিশকে অবহিত করেন। এক পর্যায়ে তিনি স্থানীয়দের সহায়তায় ব্যাংকের ভেতরে ঢুকে হাতেনাতে ওই যুবককে আটক করেন। এসময় তার কাছে থাকা একটি ব্যাগ থেকে ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়।

খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ সহিদুলকে আটক করে রাতে থানায় নিয়ে যায়। আটক সহিদুল ভজনপুর ইউনিয়নের সারাপিগছ এলাকার সতরু মোহাম্মদের ছেলে।

ব্যাংকের নৈশ প্রহরী আনিস জানান, রাতে বাইরে থেকে হঠাৎ ব্যাংকের ভেতর আলো দেখতে পাই। সঙ্গে কিছু একটা শব্দ আসতে থাকে। একা সাহস না পেয়ে ব্যাংক ম্যানেজার ও কর্মকর্তাদের জানাই। পরে স্থানীয়দের সঙ্গে নিয়ে ভেতরে গিয়ে ওই ডাকাতকে দেখতে পাই।

স্থানীয় ইউপি সদস্য তবিবর রহমান বলেন, ধারণা করা হচ্ছে ওই যুবক বিকেলে কোনো এক সময় ব্যাংকে এসে ভেতরে লুকিয়ে ছিলেন। রাতে সবাই বের হলে ডাকাতির চেষ্টা করেন।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) আসাদ বলেন, ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পঞ্চগড়ে ব্যাংকে ডাকাতির চেষ্টা, যুবক আটক

আপডেট সময় ১১:০৪:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ অগাস্ট ২০২৫