ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

গোপালগঞ্জ সদরের বেওয়ারিশ কুকুরের তাড়া খেয়ে রাস্তার পাশে ড্রেনে পড়ে সোহাগী (১২) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে শহরের মৌলভীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সোহাগী মৌলভীপাড়ার আব্দুল হামিদ চৌধুরীর মেয়ে এবং শহরের শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, স্কুল থেকে বাসায় ফেরার পথে রাস্তার পাশে থাকা একটি কুকুর হঠাৎ সোহাগীকে তাড়া করে। এতে ভীত হয়ে সে দৌড়ে পালানোর সময় রাস্তার পাশে থাকা ড্রেনে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মির মো. সাজেদুর রহমান বলেন, দুপুরে ওই মেয়ে স্কুল থেকে বাসায় ফিরছিল। এ সময় একটি বেওয়ারিশ কুকুর তাকে তাড়া করে। পরে ওই শিক্ষার্থী ভয়ে দৌড় দিলে রাস্তার পাশে ড্রেনে পড়ে গুরুতর আহত হয়। তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করে। শিক্ষার্থীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় ০৯:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫