ঢাকা ১১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

ময়মনসিংহের ত্রিশালে একটি থ্রি হুইলারে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে ঘটনাস্থলেই একজন ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়।
বুধবার (২৭ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার সদর ইউনিয়নের বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—থ্রি হুইলারচালক ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের শামসুল হকের ছেলে আব্দুল মতিন (৪৬) ও থ্রি হুইলারে থাকা যাত্রী উপজেলার উথুরা ইউনিয়নের হাতিবেড়ি গ্রামের বাসিন্দা মৃত আব্দুর রশিদের ছেলে ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন (৫০)।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উল্টোপথে যাওয়া ঢাকাগামী একটি ট্রাক ময়মনসিংহগামী লেন দিয়ে যাওয়া থ্রি হুইলারকে ধাক্কা দেয়। এতে থ্রি হুইলারটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই থ্রি হুইলারচালক আব্দুল মতিন নিহত হন। থ্রি হুইলারে থাকা যাত্রী ব্যবসায়ী মো. হাফিজ উদ্দিন গুরুতর আহত হলে আশঙ্কাজনক অবস্থায় ত্রিশাল ফায়ার সার্ভিসে কর্মীরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মহাসড়কের একটি অংশে মেরামত কাজ চলমান থাকায় বেশ কিছুদিনযাবত পূর্ব পাঁচপাড়া এলাকার ইউটার্ন থেকে যাত্রীবাহী বাস, ট্রাকসহ সব যানবাহন উল্টোপথে চলাচল করছিল। মাঝে মাঝে থানা-পুলিশ উল্টোপথে চলা গাড়ি রোধ করলেও পুলিশ না থাকলেই উল্টোপথে চলাচল করে আসছে যানবাহন। ফলে গত কয়েকদিনে মহাসড়কের ওই অংশটুকুতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। এমন ঘটনার পরও কার্যত কোনো পদক্ষেপে নেই ত্রিশাল ট্র্যাফিক পুলিশের।

উল্টোপথে যানবাহন চলাচল বন্ধ করতে প্রয়োজনে সড়ক পরিবহন আইনে জরিমানা ও মামলার বিধান বাস্তবায়নের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সাদিকুর বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত ব্যক্তির কাছ থেকে কিছু টাকা উদ্ধার করা হয়, যা তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের কোনো আপত্তি না থাকায় তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় দুইজন নিহত

আপডেট সময় ০৭:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫