ঢাকা ১১:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

ঢাকায় প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে এবং প্রকৌশলী অধিকার আন্দোলনের তিন দফা দাবিতে চট্টগ্রামের ২ নম্বর গেটে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। আজ বুধবার বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ছয় থেকে সাত শ প্রকৌশল শিক্ষার্থী বিক্ষোভে অংশ নেন। এ সময় নগরের ব্যস্ত মোড় ২ নম্বর গেট এলাকার দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। সন্ধ্যা ছয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছিল।

সরেজমিন দেখা গেছে, আজ বিকেল পৌনে পাঁচটার দিকে প্রকৌশলী অধিকার আন্দোলনের ব্যানারে জিইসি মোড় থেকে মিছিল করে ২ নম্বর গেটের বিপ্লব উদ্যানের সামনে জড়ো হন শিক্ষার্থীরা। বিক্ষোভকারী ব্যক্তিদের মধ্যে বেশির ভাগই ছিলেন চুয়েটের শিক্ষার্থী। রাউজানের ক্যাম্পাস থেকে বাসযোগে শহরে এসে তাঁরা বিক্ষোভে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, গত সোমবার প্রকৌশলী অধিকার আন্দোলনের কর্মসূচির অংশ হিসেবে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থীরা রংপুর নেসকোর কার্যালয়ে স্মারকলিপি দেন। পরে শিক্ষার্থীরা চলে গেলে নেসকোর নির্বাহী প্রকৌশলী গোলাম হোসেনের কক্ষে সহকারী প্রকৌশলী ও বুয়েটের তড়িৎকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী রোকনুজ্জামানকে ডেকে নেওয়া হয়। সে সময় সেখানে উপস্থিত ২০ থেকে ২৫ জন ডিপ্লোমাধারী কর্মকর্তা রোকনকে বিভিন্নভাবে হেনস্তা করেন এবং হত্যার হুমকি দেন। এর প্রতিবাদে গতকাল ঢাকায় শাহবাগ অবরোধ করেন বুয়েটসহ বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দিনভর অবরোধ শেষে সরকার থেকে কোনো সমাধান না আসায় আজ শাহবাগ থেকে যমুনা অভিমুখে যান বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের ওপর কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভে অংশ নেন তাঁরা।

সমাবেশে শিক্ষার্থীরা ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা, মেধা’, ‘কোটার নামে বৈষম্য, চলবে না, চলবে না’, ‘এই মুহূর্তে দরকার, কোটা প্রথার সংস্কার’, ‘জনে জনে খবর দে, কোটা প্রথার কবর দে’ প্রভৃতি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা তাঁদের পূর্বঘোষিত তিন দাবির পাশাপাশি নতুন করে চারটি দাবি জানান। তাঁদের উত্থাপিত দাবিগুলো হলো ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলমসহ ছাত্রদের ওপর হামলার সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার, হামলার দায় নিয়ে পুলিশ বাহিনীকে নিঃশর্ত ক্ষমা চাওয়া, বুয়েটের সাবেক শিক্ষার্থী ও নেসকোর সহকারী প্রকৌশলী রোকনুজ্জামানকে হত্যার হুমকিদাতাদের গ্রেপ্তার ও চাকরি থেকে বরখাস্ত এবং তাঁদের পূর্বঘোষিত তিন দাবি বাস্তবায়নের জন্য নির্বাহী আদেশে প্রজ্ঞাপন জারি করা।

সমাবেশে পুরকৌশল বিভাগের শিক্ষার্থী মাহফুজার রহমান বলেন, ‘ডিপ্লোমা ডিগ্রিধারী ব্যক্তিদের প্রভাবশালী গোষ্ঠীর কারণে বিএসসি ডিগ্রিধারী ব্যক্তিরা পদোন্নতি ও নিয়োগে ন্যায্যতা থেকে অনেক দিন ধরেই বঞ্চিত হয়ে আসছেন। তাঁরা সরকারি চাকরিতে ১০ম গ্রেড কুক্ষিগত করে রেখেছেন এবং পরবর্তী সময় ৩৩ শতাংশ বা বেশি কোটা নিয়ে সরাসরি ৯ম গ্রেডে পদোন্নতি পাচ্ছেন। আমরা এসব অন্যায়ের বিরুদ্ধে দীর্ঘ ছয় মাস ধরে আন্দোলন করে আসছি।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ঢাকায় হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে প্রকৌশল শিক্ষার্থীদের সড়ক অবরোধ

আপডেট সময় ০৬:৪৭:৫০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫