ঢাকা ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বৈদ্যুতিক তারে আটকা পড়া শালিক উদ্ধার করলো ফায়ার সার্ভিস

ময়মনসিংহের ভালুকায় বৈদ্যুতিক তারে আটকা পড়া একটি শালিক উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বুধবার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে পাখিটি উদ্ধার করা হয়।

এর আগে দুপুরে বৈদ্যুতিক তারে আটকা পড়া অবস্থায় পাখিটিকে ছটফট করতে দেখেন স্থানীয়রা।

পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন ময়মনসিংহের সাধারণ সম্পাদক শিব্বির আহমেদ লিটন বলেন, পাখিটি বৈদ্যুতিক তারে আটকে থাকায় কষ্ট পাচ্ছিল। মানবিক দৃষ্টিকোণ থেকে পাখি উদ্ধার করে মুক্ত আকাশে উড়ার সুযোগ সৃষ্টি করায় ফায়ার সার্ভিসের ওই সদস্যরা প্রশংসার দাবিদার।

এ বিষয়ে ভালুকা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি জানতে পেরে পাখিটিকে জীবন্ত অবস্থায় উদ্ধার করতে তাৎক্ষণিক রওনা দিই। এরপর আমাদের এক সদস্যকে বৈদ্যুতিক খুঁটিতে উঠিয়ে তারে আটকে থাকা শালিকটি জীবন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি বলেন, সকালে বৈদ্যুতিক তারে পাখিটি বসার পর থেকে পা আটকে ছিল বলে ধারণা করছি। পরে দুপুরের দিকে লোকজন পাখিটিকে দেখতে পায়। দীর্ঘক্ষণ তারে পা আটকে থাকায় কিছুক্ষণ পরপর কিচিরমিচির শব্দ করেছিল। আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিল। তবে বৈদ্যুতিক তার থেকে নিচে নামিয়ে আনার পর আতঙ্কমুক্ত হয় পাখি। ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুক্ত আকাশে উড়াল দেয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বৈদ্যুতিক তারে আটকা পড়া শালিক উদ্ধার করলো ফায়ার সার্ভিস

আপডেট সময় ০৬:২৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫