ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বর এলাকা থেকে এক চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন-সাব্বির (১৯) ও মো. অন্তু (২৭)।

বুধবার (২৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

মুহাম্মদ তালেবুর রহমান বলেন, গত ১৭ আগস্ট সন্ধ্যা আনুমানিক ৭টায় মিরপুর মডেল থানাধীন মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের উত্তর পাশ দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতপরিচয় আসামিরা এক চীনা পর্যটকের ওয়ালেট চুরি করে। ওয়ালেটে ছিল নগদ ৩০ হাজার টাকা, ৪০০ মার্কিন ডলার ও পোস্টাল ব্যাংক অব চায়নার একটি ব্যাংক কার্ড। এ ঘটনায় চীনা পর্যটকের বন্ধু জিন্নাতুলের অভিযোগের পরিপ্রেক্ষিতে মিরপুর মডেল থানায় একটি মামলা রুজু করা হয়।

তিনি বললেন, মামলাটি তদন্তে মিরপুর থানার একটি টিম সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, গোয়েন্দা তথ্য-প্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িতদের শনাক্ত করে। গত ২১ আগস্ট রূপনগর থানাধীন চলন্তিকা বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে সাব্বিরকে গ্রেপ্তার করা হয় এবং তার কাছ থেকে চুরি যাওয়া টাকার মধ্যে ২ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। পরে আজ মিরপুর-১০ নম্বর এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত অপর আসামি মো. অন্তুকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে চুরি হওয়া ৩০০ মার্কিন ডলার উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সাব্বির ও অন্তু ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

চীনা নাগরিকের ওয়ালেট চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:২৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫