ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নিখোঁজের ৩ দিন পর ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

সাতক্ষীরার কলারোয়ায় নিখোঁজের তিন দিন পর এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম ইমরান (২৭)।
বুধবার (২৭ আগস্ট) সকাল ৬টার দিকে উপজেলার কাজির হাট তেলপাম্পের সামনে আরিফুলের মাছের ঘের থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তিনি কেরালকাতা ইউনিয়নের ছদর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রোববার রাত ৯টার পর থেকে ইমরানের খোঁজ মিলছিল না। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করা হয়েছিল। বুধবার সকালে ঘেরের পানিতে ভাসমান মরদেহটি প্রথমে চেনা যায়নি। পরে মরদেহের কাছে থাকা আইডি কার্ড ও মানিব্যাগ দেখে শনাক্ত করা হয়।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাইফুল ইসলাম বলেন, ঘেরের পানিতে মরদেহটি ভেসে ওঠে। অন্তত দুই থেকে তিন দিন আগে মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ফুলে গেছে এবং আংশিক গলে গেছে।

পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নিখোঁজের ৩ দিন পর ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার

আপডেট সময় ০১:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫