ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে মিললো সাড়ে চার লাখ ইয়াবা, আটক ৯

কক্সবাজারের বাকঁখালী নদীর মোহনায় অভিযান চালিয়ে মাছ ধরার একটি ট্রলার থেকে ৪ লাখ ৬০ হাজার পিস ইয়াবাসহ ৯ জনকে আটক করেছে র‌্যাব-১৫।

মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যার দিকে সদরের নাজিরারটেক এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ ও লোকজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক।
আটকরা হলেন, কক্সবাজার পৌরসভার পেশকার পাড়া এলাকার বাসিন্দা মৃত কলিম উল্লাহর ছেলে আব্বাস উদ্দিন (৪৮), লাহারপাড়া বাসটার্মিনাল এলাকার মৃত মোজাহের আহাম্মদের ছেলে মো. নবী হোসেন (৩৮), সদরের বাসটার্মিনাল এলাকার মৃত সৈয়দ আহাম্মদের ছেলে জাফর আলম (৬৩), ঈদগাঁওর বোলায়খালী এলাকার মৃত আব্দুস সালামের ছেলে মো. ফিরোজ (৩৮), ঈদগাঁওর দক্ষিণ মাইজপাড়ার মৃত নুরুল আজিমের ছেলে মো. মোস্তাক আহাম্মদ (৪০)।

এছাড়া চকরিয়া ডুলাহাজারা ডুমখালী এলাকার আব্দুল মতলবের ছেলে মো. শাহাব উদ্দিন (৫৫), টেকনাফের হ্নীলা লেচুপ্রাং এলাকার মৃত মো. মিরাজের ছেলে মো. সেলিম (৬৮), এবং চকরিয়া খুটাখালী এলাকার মৃত গফুর গাজীর ছেলে আবুল কালাম কালু (৭০) ও চকরিয়া বড়ইতলী এলাকার মৃত মোজাফ্ফর মাঝির ছেলে মো. আবু তাহের (৪২)।
র‍্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) আ ম ফারুক জানান, মাদকের বড় চালান আসার গোপন তথ্য পেয়ে বিশেষ অভিযান চালিয়ে একটি ট্রলারকে আটক করা হয়। ওই ট্রলারের তেলের ড্রামের ভেতরে সুকৌশলে লুকানো অবস্থায় চার লাখ ষাট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসব মাদক পাচারে জড়িত মাদক কারবারি সন্দেহে ৯ জনকে আটক করে ট্রলারটিকে ফিশারিঘাট এলাকায় নিয়ে আসা হয়।
র‍্যাব কর্মকর্তা আরও জানান, আটক মাদক কারবারিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, জব্দ করা ট্রলারটির মালিক ও ইয়াবা চালানের মূল হোতা মো. বোরহান উদ্দিন। তার বাড়ি মহেশখালী এবং তিনি পলাতক। তারা দীর্ঘদিন ধরে অভিনব কায়দায় বিভিন্ন পথে মাদকদ্রব্য পাচার করে আসছিল। আটক করা মাদক পাচারকারী এবং চক্রের মূল হোতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কক্সবাজারে মাছ ধরার ট্রলারে মিললো সাড়ে চার লাখ ইয়াবা, আটক ৯

আপডেট সময় ০১:০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫