ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

শরীয়তপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত বিএনপি নেতার স্বজনদের আহাজারি। গতকাল মঙ্গলবার রাতে

শরীয়তপুরের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহত বিএনপি নেতার স্বজনদের আহাজারি। গতকাল মঙ্গলবার রাতেছবি : সংগৃহীত
শরীয়তপুরের জাজিরায় খবির উদ্দিন সরদার (৫৫) নামের এক বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত খবির উপজেলার বড়কান্দি ইউনিয়নের উমরদি মাদবরকান্দি এলাকার মৃত ইউনূস সরদারের ছেলে। তিনি বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ছিলেন। মসজিদ কমিটি নিয়ে বিরোধে তাঁকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পরিবারের অভিযোগ, ওই এলাকার আলমাস সরদার নামের এক ব্যক্তির সঙ্গে খবিরের বিরোধ ছিল। গতকাল রাতে আলমাস ও তাঁর সমর্থকেরা তাঁকে হত্যা করেন।

জাজিরা থানা সূত্রে জানা যায়, খবির সরদার কৃষিকাজ করতেন। উমরদি মাদবরকান্দি জামে মসজিদ কমিটি নিয়ে ওই গ্রামের আলমাস সরদারের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। গতকাল রাত নয়টার দিকে খবির বাড়ি থেকে বের হন। তখন আলমাস ও তাঁর সমর্থকেরা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে আহত করেন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাত ১০টার দিকে চিকিৎসক খবিরকে মৃত ঘোষণা করেন।

নিহত খবিরের বড় ভাই দানেশ সরদার উমরদি মাদবরকান্দি জামে মসজিদ কমিটির সভাপতি। তিনি প্রথম আলোকে বলেন, আলমাসসহ এলাকার কিছু আওয়ামী লীগের লোকজন মসজিদ কমিটি গঠনে বাধা দিয়েছিলেন। মসজিদের মাইকে আজান ও বয়ান দেওয়া নিয়ে আলমাস সরদার মসজিদের ইমামকে হুমকি দিয়েছিলেন। আমার ভাই প্রতিবাদ করেছিলেন। এ নিয়ে ঝামেলা হয়। পরে এ বিষয়ে কমিটির পক্ষ থেকে থানায় জিডি করা হয়। এর পর থেকেই আলমাস আমাদের ওপর ক্ষিপ্ত ছিলেন। আলমাস তাঁর লোকজন নিয়ে আমার ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন। আমরা এ ঘটনার বিচার চাই।’

ঘটনার পর থেকে আলমাস তাঁর পরিবারের সদস্যদের নিয়ে এলাকা থেকে পালিয়েছেন। মুঠোফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাইনুল ইসলাম বলেন, মসজিদ কমিটি নিয়ে বিরোধের কারণে বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে। ওই গ্রামের আলমাস সরদার নামের এক ব্যক্তির নেতৃত্বে এ হত্যকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্ত ব্যক্তিকে ধরার চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

শরীয়তপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:০৬:১০ অপরাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫