ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

চট্টগ্রামের বাঁশখালীতে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত উভয়পক্ষের ৮ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়ার বাজার এলাকায় ঘটনার সূত্রপাত হয়। রাত ১১টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

খবর পেয়ে স্থানীয় বাহারছড়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে পশ্চিম বাঁশখালী দারুল ইসলাহ মাদরাসা মসজিদে কুরআন ক্লাসের আয়োজন করে ইসলামী ছাত্রশিবির। সেখানে তাদের কর্মসূচিতে বাঁধা দেয় স্থানীয় ছাত্রদল কর্মীরা। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিষয়টি স্থানীয় পর্যায়ে মীমাংসার জন্য সন্ধ্যায় বিএনপি ও জামায়াত কর্মীরা মোশাররফ আলী মিয়ার বাজারে জড়ো হন। এসময় উভয় পক্ষের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উভয় পক্ষের পাথর নিক্ষেপের ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিকেলে একটা বিষয়কে কেন্দ্র করে জামায়াত ও বিএনপির উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক।

পুলিশের ওপর হামলার বিষয়টি অস্বীকার করে তিনি বলেন, এমন কোনো ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে স্বয়ং আমি নিজে ছিলাম।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাঁশখালীতে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ৮

আপডেট সময় ১০:৫৯:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫