ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বসতবাড়ি দখল নিয়ে উচ্ছেদের অভিযোগ, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

চট্টগ্রামের মিরসরাইয়ে বৃদ্ধ বাবাকে বসতভিটা থেকে উচ্ছেদ করে সম্পত্তি দখলের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মামলা দায়েরে করেন। পরে মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৬ আগস্ট) চট্টগ্রাম ৩য় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল হান্নান শুনানি শেষে এ আদেশ দেন।

ভুক্তভোগী মফিজুল ইসলাম চৌধুরী (৭০) মীরসরাই উপজেলার মধ্য মগাদিয়া তিনঘরিয়া টোলা আমির বক্স মিয়া বাড়ির বাসিন্দা। অভিযুক্ত সাইনুর ইসলাম চৌধুরী সুফল (৩৭)।
আইনজীবী জিয়া হাবিব আহসান জানান, অভিযুক্ত বর্তমানে চট্টগ্রাম ইপিজেডে কোরিয়ান প্রতিষ্ঠান ‘ইয়ংওয়ান’-এ উচ্চপদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত। বিদেশে কর্মরত অবস্থায় বাদী তার কষ্টার্জিত অর্থ ব্যয়ে ছেলেকে পোর্ট সিটি বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সুযোগ করে দেন।

অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে আসামি বিভিন্ন বেআইনি দাবিতে বাদীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছেন। একপর্যায়ে ২০১৭ সালে নির্যাতনের কারণে বাদী অনিচ্ছাসত্ত্বেও বাজারমূল্য প্রায় ৭০ লাখ টাকার ২৪ শতক জমি আসামির (ছেলে) নামে রেজিস্ট্রি দিতে বাধ্য হন। এছাড়া বাদীর কাছ থেকে ৫ লাখ টাকা ধার নিয়ে তা আত্মসাৎ করেন।
সম্প্রতি ঘরভিটা অভিযুক্তের (ছেলে) নামে রেজিস্ট্রি দিতে বলেন অন্যথায় ২০ লাখ টাকা দাবি করে বাদীকে (বাবা) হুমকি দেয় অভিযুক্ত। ভুক্তভোগী মফিজুল ইসলাম চৌধুরী টাকা দিতে অস্বীকৃতি জানালে গত ৪ জুলাই সকালে বাদীর ওপর হামলা চালায় এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে প্রাণে রক্ষা পান তিনি। এ সময় আসামি ভিটেমাটি থেকে উচ্ছেদের হুমকি দেন ভুক্তভোগী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বসতবাড়ি দখল নিয়ে উচ্ছেদের অভিযোগ, সন্তানের বিরুদ্ধে বাবার মামলা

আপডেট সময় ০৮:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫