ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

বাড়িতে পুরুষের চেয়ে নারীরা ৪ গুণ বেশি কাজ করেন: বিআইডিএস

বাড়িতে নারীরা পুরুষের তুলনায় চারগুণ বেশি কাজ করেন বলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) এক জরিপে উঠে এসেছে।

সোমবার (২৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির সম্মেলন কক্ষে এক সেমিনার এ তথ্য জানানো হয়। এতে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন সাজেদা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ গবেষণা উপদেষ্টা সাজেদা আমিন।
সেমিনারে বলা হয়, তারা (নারীরা) সপ্তাহে ২০ ঘণ্টা এমন কাজ করেন। যেখানে একই বয়সী পুরুষরা সপ্তাহে মাত্র পাঁচ ঘণ্টা কাজ করেন। তবে যৌথ পরিবারের নারীদের তুলনামূলক কাজের চাপ কম থাকে। ফলে তাদের জন্য উৎপাদনমুখী কাজের সুযোগ বেড়ে যায়। আর ১৫ থেকে ২৪ বছর বয়সী নারীদের ওপর পরিবারের কাজের চাপ বেশি থাকে।

‘কেয়ার রেসপনসিবিলিটি অ্যান্ড উইমেন ওয়ার্ক ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের নারী বিভাগের উপ-প্রতিনিধি নবনীতা সিনহা। সভাপতিত্ব করেন বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক। সেমিনারে বিআইডিএসের গবেষক ও সাজেদা ফাউন্ডেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মূল উপস্থাপনায় সাজেদা আমিন বলেন, যৌথ পরিবারের নারীরা উৎপাদনশীল কাজের জন্য দুই ঘণ্টা বেশি সময় পান। গৃহস্থালির কাজের জন্য তাদের প্রায় তিন ঘণ্টা কম সময় দিতে হয়। ফলে তারা বাড়ির বাইরে কাজ করার জন্য বেশি সুযোগ পান।

বিআইডিএসের মহাপরিচালক এ কে এনামুল হক বলেন, পোশাক খাতের নারীরা প্রায় এক কিলোমিটারের বেশি পথ পাড়ি দিয়ে কাজে যান। দীর্ঘপথ হাঁটতে হয় বলে তারা বাচ্চাদের সঙ্গে নিয়ে যেতে পারেন না। তাই শিল্প-কারখানার বহু শিশু দিবাযত্ন কেন্দ্র খালি পড়ে আছে। বাসার পাশে কর্মস্থল হলে এসব কেন্দ্র বেশি কাজে আসতো।

বিআইডিএসের সাবেক গবেষণা পরিচালক রুশিদান ইসলাম রহমান বলেন, নারীদের কাজের জন্য চাহিদা তৈরি হতে হবে। এখন কর্মসংস্থান কম তৈরি হচ্ছে এবং যে সুযোগ তৈরি হচ্ছে, তা পুরুষরা নিয়ে ফেলেছেন। তাই প্রযুক্তির মতো আধুনিক খাতে নারীদের জন্য কাজের আরও সুযোগ তৈরি করতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

বাড়িতে পুরুষের চেয়ে নারীরা ৪ গুণ বেশি কাজ করেন: বিআইডিএস

আপডেট সময় ০৭:১৪:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫