ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইউনিয়ন ও উপজেলা বাল্যবিয়ে প্রতিরোধ কমিটিতে যুবদের অন্তর্ভুক্তি এবং সক্ষমতা বৃদ্ধির জন্য কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে উপজেলা পরিষদ সভা কক্ষে আরডিআরএস বাংলাদেশ কর্তৃক চাইল্ড নট ব্রাইট (সিএনবি) প্রোজেক্টের আয়োজনে, মহিদেব যুব সমাজকল্যাণ সমিতি (এমজেএসকেএস)-এর বাস্তবায়নে এবং এনআরকে টেলিথন ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিএনবির টেকনিক্যাল অফিসার ইলিয়াস আলীর সভাপতিত্বে কর্মশলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। বিশেষ অতিথি ছিলেন যুব উন্নয়ন কার্মকর্তা মকবুল হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রানী, অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ, ভূরুঙ্গামারী সরকারী কলেজের প্রভাষক হাফিজুর রহমান মন্ডল, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন, সাবেক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নয়ন মিয়া নাহিদ প্রমুখ।

প্রধান অতিথি বলেন, উপজেলায় সিএনবি প্রোজেক্টের মাধ্যমে বাল্যবিয়ে প্রতিরোধে ইউনিয়ন ভিত্তিক যুব সংগঠনগুলো সক্রিয়ভাবে ভূমিকা পালন করছে। বাল্যবিয়ের ঝুঁকিতে থাকা কিশোরীদের পরিবার গুলোকে মনিটরিং এর আওতায় রাখতে হবে। শুধু বাল্যবিয়ে নয় সমাজের সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে যুবদেরকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।

এ সময় বাল্যবিয়ে বন্ধে সচেতনতা বৃদ্ধি, বাল্য বিয়ে নিরোধ আইন-২০১৭ প্রচার, তরুণদেরকে যুব সংগঠনে সম্পৃক্তকরণ নারী নেতৃত্ব, ক্ষমতায়ন ও সেচ্ছাসেবী কাজে অসামন্য অবদানের স্বীকৃতি হিসেবে উপজেলার ১১টি যুব সংগঠনের ৩৩ জন কে সম্মাননা প্রদান করে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে প্রতিরোধে সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা

আপডেট সময় ০৪:৫৮:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫