ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গোয়াল ঘরে আগুন, পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

ঝিনাইদহ সদর উপজেলার নাটাবাড়ীয়া গ্রামে গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে মুহূর্তেই ভস্মীভূত হলো এক কৃষকের স্বপ্ন। আগুনে দগ্ধ হয়ে মারা গেছে তার দুটি গরু। গুরুতর আহত হয়েছে আরও দুটি গরু।
প্রতিবেশীরা জানান, এ ঘটনায় শুধু পুরো পরিবার শোকে স্তব্ধ হয়ে পড়েছে। ঘটনাস্থলে ছুটে আসা গ্রামবাসীরা আগুন নেভানোর চেষ্টা করেন, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। একটি গাভী ও একটি বকনা বাছুর হারিয়ে দিশেহারা কাশেম মন্ডল এখন পরিবারের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত। গরুগুলোই ছিল তার সংসারের একমাত্র ভরসা।

প্রতিবেশী জিয়ার মন্ডল বলেন, কাশেম অসহায় গরিব মানুষ। অনেক কষ্ট করে এনজিও থেকে ঋণ নিয়ে চারটি গরু ক্রয় করেন। তার মেয়ে বড় হচ্ছে। এই গরু বিক্রি করে মেয়েকে বিয়ে দিতে চেয়েছিলেন। গত রাতে আগুনে পুড়ে চারটি গরুর মধ্যে দুইটা গরু মারা গেছে এবং বাকি দুইটা মৃত্যুর মুখোমুখি।

কাশেমের স্ত্রী শ্যামলী বলেন, অনেক কষ্ট করে এনজিও থেকে ঋণ নিয়ে এই গরু গুলো কিনেছি। আশা ছিল গরু পালন করে একটি ঘর উঠাবো। মেয়েটা বড় হচ্ছে তাকে বিয়ে দেবো। অনেক কষ্ট করি। খেয়ে না খেয়ে সংসার চালাই। হঠাৎ গত রাতে আগুনে আমাদের সব স্বপ্ন পুড়ে গেছে।

কাশেম মন্ডল কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাত ২টার দিকে হঠাৎ গরুগুলোর চিৎকার শুনে ঘর থেকে দৌড়ে বের হই। দেখি গোয়াল ঘরে আগুন জ্বলছে। প্রাণপণে চেষ্টা করেও গরুগুলোকে বাঁচাতে পারলাম না। আমার দুইটা গরু পুড়ে মরলো চোখের সামনে। বাকি দুইটা মৃত্যুর কাছাকাছি।

হলিধানী ইউনিয়ন বিএনপি সিনিয়র সহসভাপতি আলমগীর হোসেন বলেন, আগুনে পুড়ে গরু মারা যাওয়ার সংবাদ শুনে কাশেমের বাড়িতে আসি। কাশেম অসহায় গরিব মানুষ হওয়ায় আমাদের দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা হয়েছে, তাকে কিছু সহযোগিতা করা হবে।

ঝিনাইদহ সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম বলেন, নাটাবাড়ীয়া গ্রামের এক খামারীর গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু দগ্ধ হওয়ার খবর জানতে পেরেছি। তার মধ্যে দুইটা গরু মারা গেছে। তিনি বলেন, কোনো খামারি ক্ষতিগ্রস্ত হলে তাকে আর্থিকভাবে কোনো অনুদান দেওয়ার কোনো সুযোগ নেই। তবে খামারির গরুর চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গোয়াল ঘরে আগুন, পুড়ে ছাই কৃষকের স্বপ্ন

আপডেট সময় ০১:০৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫