ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে যৌথ অভিযানে সরকারি খাদ্যবান্ধব কর্মসুচীর ৩ টন চাল উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার জামুর্কি বাজারের একটি দোকান থেকে এই চাল উদ্ধার করে যৌথবাহিনী।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক আজিজ, উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করেন।
ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি খাদ্যবান্ধব কর্মসূচির বিপুল পরিমান চাল একটি দোকানে মজুত আছে এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। পরে সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করি। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২ হাজার ৯০০ কেজি (প্রায় ৩ টন) চাল উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এ বিষয়ে খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ব্যাপারে উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত এবং প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

টাঙ্গাইলে খাদ্যবান্ধব কর্মসূচির ৩ টন চাল উদ্ধার

আপডেট সময় ১০:৫৬:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫