ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

মা ব্যস্ত ছিলেন কাজে, পানিতে ডুবে প্রাণ গেলো ভাইবোনের

নড়াইল সদরের ভদ্রবিলা ইউনিয়নের দিঘলিয়া গ্রামে পুকুরের পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু হয়েছে। রোববার (২৪ আগস্ট) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশুর নাম আমেনা খাতুন (৭) ও নাফিস মোল্যা (৫)। তারা দিঘলিয়া গ্রামের কৃষক ইকরামুল মোল্যার সন্তান। পরিবার ও এলাকাবাসী জানান, বিকেলে শিশু দুটির মা রোকাইয়া বেগম বাড়ির পাশের ঘের পাড়ে পাটের আঁশ ছড়ানোর কাজ করছিলেন। শিশু আমেনা ও নাফিস ওখানে খেলা করছিল। এসময় তাদের বাবা ইকরামুল মেয়ে আমেনা ও ছেলে নাফিসকে বাড়িতে যেতে বলে বাজারে চলে যান। কিন্তু আমেনা ও নাফিস বাড়িতে না গিয়ে ঘেরের পানিতে গোসল করতে নামে।

বিষয়টি তাদের মা রোকাইয়া বেগম টের পাননি। দীর্ঘসময় সন্তানদের ঘের পাড়ে না দেখে মা রোকাইয়া সন্তানদের খোঁজ শুরু করেন। একপর্যায়ে ঘের থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

মা ব্যস্ত ছিলেন কাজে, পানিতে ডুবে প্রাণ গেলো ভাইবোনের

আপডেট সময় ০৯:১১:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫