ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ব্যবসায়ীর দামি ঘড়ি লুট ও ১৫ লাখ টাকা ছিনতাই, বিএনপি নেতা গ্রেফতার

মানিকগঞ্জে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা মূল্যের রোলেক্স ঘড়ি লুট ও নগদ ১৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সেলিম (৫৪) নামের সাবেক এক বিএনপি নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৪ আগস্ট) বেলা ১১টায় তাকে আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে সিংগাইর সাব-রেজিস্ট্রি অফিসের সামনে নিজ অফিস থেকে গ্রেফতার করা হয় সেলিমকে।
সেলিম সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। তিনি উপজেলার বাইমাইল গ্রামের নূর ইসলামের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকার মোহাম্মদপুরের ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকী ও সেলিম প্রায় ১০ বছর ধরে জমি বেচাকেনার ব্যবসা করে আসছেন। শুরুতে তাদের মধ্যে আর্থিক লেনদেন স্বাভাবিকভাবে চললেও পরবর্তীসময়ে বিরোধ সৃষ্টি হয়। শনিবার ব্যবসায়িক কাজে সুফিয়ান প্রাইভেটকারযোগে সিংগাইর বাসস্ট্যান্ডে পৌঁছালে সেলিম ও তার ছেলেসহ ১৫-২০ জন তার গাড়ির গতিরোধ করে অতর্কিত হামলা করেন।

এসময় তারা ওই ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করলে মারধর করে তার পরিহিত ২৫ লাখ টাকা মূল্যের রোলেক্স ঘড়ি ও গাড়ির ব্যাক ডালায় থাকা ১৫ লাখ নগদ টাকা লুট করেন। এসময় আরও পাঁচ লাখ টাকার জন্য সুফিয়ানকে টেনেহিঁচড়ে সেলিমের ব্যক্তিগত অফিসে নিয়ে আটকে রাখেন।

পরে ব্যবসায়ীর সঙ্গে থাকা শিমুল বিষয়টি পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে থেকে তাকে উদ্ধার এবং অভিযুক্ত সেলিমকে আটক করে থানায় নিয়ে যায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সেলিমের ছেলেসহ অন্যরা।

ব্যবসায়ী আবু সুফিয়ান সিদ্দিকী অভিযোগ করে বলেন, ‌‘ওরা দীর্ঘদিন ধরে আমার কাছে চাঁদা দাবি করছিল। চাঁদার টাকা না দেওয়ায় পরিকল্পিতভাবে আমার গাড়ির গতিরোধ করে। পরে ভয়ে আমি ১৫ লাখ টাকা চাঁদা দেই।’
এ ঘটনায় থানায় মামলা করেন বলেও জানান ভুক্তভোগী এই ব্যবসায়ী।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌফিক আজম বলেন, সেলিমকে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে বাকি আসামিদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ব্যবসায়ীর দামি ঘড়ি লুট ও ১৫ লাখ টাকা ছিনতাই, বিএনপি নেতা গ্রেফতার

আপডেট সময় ০৮:৩১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫