ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

কিশোরগঞ্জে ফজলুর রহমানের ছবিতে জুতাপেটা, অবাঞ্ছিত ঘোষণা

সাম্প্রতিক বক্তব্যের প্রতিবাদে নিজ জেলা কিশোরগঞ্জে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের ছবিতে গণ জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় গুরুদয়াল সরকারি কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সঙ্গে জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি এক বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান জামায়াতে ইসলামীকে ‘কালো শক্তি’ এবং তাদের সহযোগীদের ‘রাজাকারের বাচ্চা’ আখ্যা দেন। একইসঙ্গে তিনি দাবি করেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের জন্য মূলত জামায়াত-শিবিরের ষড়যন্ত্র দায়ী। তার এই মন্তব্য কিশোরগঞ্জের শিক্ষার্থীদের ক্ষুব্ধ করে তোলে।

শিক্ষার্থী খলিলুর রহমান বলেন, ‌‌‘ফজলুর রহমানের বক্তব্য অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ। তাকে শোকজ করা হয়েছে শুনেছি। আমরা তার বহিষ্কার দাবি করছি।’

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া বলেন, এই ধরনের বক্তব্যের জন্য ফজলুর রহমানকে কিশোরগঞ্জে অবাঞ্ছিত ঘোষণা করছি।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আহ্বায়ক হাফেজ ইকরাম হোসেন, সাবেক সদস্যসচিব ফয়সাল প্রিন্স, সাবেক যুগ্ম আহ্বায়ক রাতুল নাহিদ ভূঁইয়া, ওয়ারিয়র্স অব জুলাই মুখপাত্র মানস সরকার উৎস, সাবেক মুখপাত্র সাবিরুল হক তন্ময়, সাবেক যুগ্ম সদস্যসচিব শামসুর রহমানসহ অসংখ্য ছাত্র-জনতা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কিশোরগঞ্জে ফজলুর রহমানের ছবিতে জুতাপেটা, অবাঞ্ছিত ঘোষণা

আপডেট সময় ০৮:২৫:৪২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫