ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধার

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচীর দেড় হাজার কেজি চাল উদ্ধার করেছে । রবিবার বিকেলে উপজলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে এই চালগুলা উদ্ধার করা হয়। পরে উদ্ধার চালগুলা স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বারের জিম্মায় রাখা হয়েছে। এঘটনায় ব্যবস্থা নিতে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাণীনগর উপজেলা খাদ্য পরিদর্শক আনিছুর রহমান জানান,১৫টাকা কেজি দরে স্বল্প মূল্য খাদ্যশস্য বিতরণ খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় হতদরিদ্রদের মাঝে ডিলারদের মাধ্যমে চাল বিতরণ চলছিল। এরই মধ্য রবিবার দুপুর ২টা নাগাদ গোপন সংবাদ জানতে পারেন,উপজলার ভবানীপুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়ীতে ক্রয়-বিক্রয় নিষিদ্ধ খাদ্যবান্ধব কর্মসূচীর বিপুল পরিমান চাল মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে সিরাজুল ইসলামর বাড়ী থেকে দেড় হাজার কেজি (৩০কেজির ৫০বস্তা) চাল উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার চালগুলা গোনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার রবিউল ইসলামের জিম্মায় রাখা হয়েছে। তিনি আরো বলেন, বাড়ির মালিক একজন ভ্যান চালক। কি ওই বাড়ীতে কে চালগুলা রাখছে তা এখনো সনাক্ত করা যায়নি।তবে প্রকৃত মালিককে খুঁজে বের করতে তদন্ত চলছে।

রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান বলেন,গোপন সংবাদের ভিত্তিতে গোনা ইউনিয়নের ভবাণীপুর গ্রামের সিরাজুলের বাড়ি থেকে দেড় হাজার কেজি চাল উদ্ধার করা হয়েছে। এব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।#

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নওগাঁর রাণীনগরে খাদ্যবান্ধব কর্মসূচির দেড় হাজার কেজি চাল উদ্ধার

আপডেট সময় ০৭:৫৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫