ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

একই দিনে বুড়িগঙ্গা থেকে চার লাশ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত কেরানীগঞ্জ মডেল থানা ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার দুটি ভিন্ন এলাকায় এসব লাশ ভেসে ওঠে। পুলিশ সূত্র জানায়, রাত ৮টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার অন্তর্গত মাদারীপুর ঘাট এলাকায় নদীতে ভাসমান অবস্থায় এক যুবক (৩৫) ও এক যুবতীর (২৫) লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটিকে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল মর্গে পাঠায়।

অন্যদিকে বিকেল ও সন্ধ্যার মধ্যে দক্ষিণ কেরানীগঞ্জ থানার মীরেরবাগ অংশে আরও দুটি লাশ ভেসে ওঠে। এদের একজন আনুমানিক ৩৫ বছরের নারী এবং অপরজন মাত্র ৫ বছরের শিশু।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহাগ রানা জানান, লাশগুলোর পরিচয় শনাক্তের কাজ চলছে। এ ঘটনায় একটি মামলা করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, কেরানীগঞ্জ মডেল থানা এলাকায় দুজন এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা এলাকায় আরও দুজনসহ মোট চারটি অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে। নৌপুলিশ বিষয়টি তদন্ত করছে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সৈয়দ মোহাম্মদ আক্তার হোসেন জানান, লাশগুলোতে সুস্পষ্ট আঘাতের চিহ্ন আছে কি না, তা ময়নাতদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে। প্রতিটি লাশের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে জাতীয় পরিচয়পত্রের তথ্যভাণ্ডারের সঙ্গে মিলিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, লাশগুলো একই সঙ্গে বা কাছাকাছি সময়ে নদীতে পড়তে পারে। এটি হত্যা নাকি দুর্ঘটনা- তা নিশ্চিত হওয়ার জন্য পৃথকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং নৌপুলিশের নেতৃত্বে তদন্ত চলছে।

স্থানীয়রা জানিয়েছেন, একদিনে নারী, শিশু ও যুবক-যুবতীর লাশ উদ্ধারের ঘটনায় নদীপথে চলাচলকারী মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা বুড়িগঙ্গায় পুলিশ টহল ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

একই দিনে বুড়িগঙ্গা থেকে চার লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৩৫:৫২ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫