ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি, লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গা সদরে সার-বীজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকানে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় বেশি দামে সার বিক্রি ও মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে এক ব্যবসাপ্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৪ আগস্ট) সকালে উপজেলার আকন্দবাড়িয়ায় সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত এ অভিযান চলে। পরে দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
অভিযানে দেখা যায়, আকন্দবাড়িয়া বাজারের কামরুল ট্রেডার্সে টিএসপি সার ১৩৫০ টাকার পরিবর্তে ১৮৫০ টাকায় এবং বাংলা টিএসপি ১৩৫০ টাকার পরিবর্তে ২৩০০ টাকায় বিক্রি করা হচ্ছিল। পাশাপাশি দোকানে মেয়াদোত্তীর্ণ কীটনাশকও মজুত ছিল। অভিযোগের সত্যতা পাওয়ায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে জরিমানা করা হয়।
এ ছাড়া দোকান থেকে ৮ বস্তা বাংলা টিএসপি সার নকল সন্দেহে জব্দ করে সদর উপজেলা কৃষি অফিসে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। পরীক্ষার প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় অধিদপ্তর।

অভিযান চলাকালে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মূল্য তালিকা হালনাগাদ রাখা, নির্ধারিত দামে পণ্য বিক্রি করা এবং মেয়াদোত্তীর্ণ, মানহীন সার, বীজ বা ঔষধ বিক্রি থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। ক্যাব প্রতিনিধি মো. রফিকুল ইসলাম ও চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম তাকে সহযোগিতা করে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

১৩৫০ টাকার সার ২৩০০ টাকায় বিক্রি, লাখ টাকা জরিমানা

আপডেট সময় ০৪:১৬:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ অগাস্ট ২০২৫