ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনায় ১৯৬ জনকে আসামি করে থানায় মামলা করা হয়েছে। ওই মামলায় আটক হওয়া ১৯ আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় স্থানীয় বাসিনন্দাদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক বিরাজ করছে।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কোতোয়ালি মডেল থানা পুলিশ অ্যাসল্ট মামলায় ওই আসামিদের কারাগারে পাঠায়।এ সময় থানা চত্বরে আসামিদের স্বজনরা ভিড় করেন। কড়া নিরাপত্তায় আসামিদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে পাঠানো আসামিরা হলেন- লিপি, মিতু, আলমগীর, সেলিম, খাইারুল ইসলাম হৃদয়, পারভেজ হোসাইন, খোকন, রুবেল মিয়া, আলম, মর্তুজা, পলাশ, আরিফ আলী, শরীফ মিয়া, সোহেল আলম, রুবেল মিয়া, আনিস, আলিফ মিয়াসহ ১৯ জন।

আসামিরা সবাই পুলিশের ওপর হামলায় ঘটনায় জড়িত বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম।

তিনি জানান, হামলার ঘটনায় আহত উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. নাজমুল হক বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলায় ৪৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১৯ জনকে গ্রেপ্তার করে ইতোমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এতে আহত হন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. নাজমুল এবং কনস্টেবল মো. এরশাদ। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পুলিশ জানায়, স্থানীয় দুটি পরিবারের মধ্যে ঝগড়া চলছিল। এতে এক ব্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করলে দুই পুলিশ সদস্য আহত হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ময়মনসিংহে পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, ১৯ আসামি কারাগারে

আপডেট সময় ০৭:৪৫:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫