ঢাকা ০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

প্রবীণ সাংবাদিক ‘নয়া দিগন্ত’ পত্রিকার সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন (৮৩) মারা গেছেন। শনিবার (২৩ আগস্ট) দুপুর দেড়টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত ৩০ মে বাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকদিন চিকিৎসার পর অবস্থার উন্নতি হলে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়। তবে গত সপ্তাহে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে পুনরায় একই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

চিকিৎসকরা জানান, তার দেহে খনিজের ভারসাম্যহীনতা দেখা দিয়েছিল। সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম ও পটাসিয়ামের মতো এক বা একাধিক খনিজের অতিরিক্ততা বা ঘাটতি ছিল। এছাড়া তিনি প্রস্রাবজনিত সমস্যা, শ্বাসকষ্ট এবং রক্তচাপের ওঠানামাসহ বিভিন্ন জটিলতায় ভুগছিলেন।

প্রবীণ এই সাংবাদিক নাটোর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চাঁচকৈড় নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষাগ্রহণ করেন। পরে রাজশাহী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
ব্যক্তিগত জীবনে আলমগীর মহিউদ্দিন দুই কন্যার বাবা। চার বছর আগে তার স্ত্রীও মারা যান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন মারা গেছেন

আপডেট সময় ০৫:৪৪:৩০ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫