ঢাকা ০৪:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে : ফরহাদ মজহার

কবি ও চিন্তক ফরহাদ মজহার বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র চাই, যা দৈনন্দিন জীবনের সংগ্রামকে জাগ্রত করে তুলবে, যে রাষ্ট্র হবে জনগণের রাষ্ট্র। এ রাষ্ট্র কেমন হবে, তা জনগণই ঠিক করবে। জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে।
শনিবার (২৩ আগস্ট) দুপুরে কুড়িগ্রামের উলিপুরে ‘জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। উলিপুর জ্ঞানতরু সাহিত্য ও সংস্কৃতি পরিষদ এই আয়োজন করে।

ফরহাদ মজহার বলেন, সকলে মিলে আলোচনা করে গ্রহণযোগ্য একটি সংবিধান তৈরি করে নতুন রাষ্ট্র গঠন করতে হবে। আগে গঠনতন্ত্র পরে নির্বাচন। শাসনতন্ত্রের জন্য সংবিধানের প্রয়োজন। গঠনতন্ত্র ছাড়া সরকার গঠন করা সম্ভব নয়। সকলে মিলে গণতন্ত্র নিশ্চিত করতে হবে। খসড়া গঠনতন্ত্র তৈরি করে জনগণের মাঝে পৌঁছে দিতে হবে। জনগণের নিকট তা গ্রহণযোগ্য হলে সেই মোতাবেক নির্বাচন দিয়ে সরকার গঠন করতে হবে। যে নির্বাচনের সকল দলের অংশগ্রহণ থাকবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনার সময়ে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল। অনেক বিএনপি নেতাকর্মী মামলা-হামলা ও হয়রানির শিকার হয়েছিলেন, যা এখন নিষ্পত্তি হচ্ছে। জামায়াতকে নিষিদ্ধ করতে চেয়েছিল, তা পারেনি।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংবাদিক শাহরিন আরাফাত, অধ্যাপক আব্দুল বারি, প্রভাষক সাখওয়াত হোসেন,উলিপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ ও জুলাই যোদ্ধা আব্দুল্লাহ আল নাহিন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

জনগণের মতামত নিয়েই রাষ্ট্র গঠন করতে হবে : ফরহাদ মজহার

আপডেট সময় ০৫:৩৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫