ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে পূর্ব ঘোষণা ছাড়াই এক পোশাক কারখানা বন্ধ হওয়ায় নাবিস্কো পয়েন্টে সড়কের উভয়পাশ অবরোধ করেছেন শ্রমিকরা। এতে মহাখালী-তেঁজগাও সড়কের উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ফলে এ সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

শনিবার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে পোশাকশ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, পশ নামে এক পোশাক কারখানা কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই গত পরশু (বৃহস্পতিবার) বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শ্রমিকরা শনিবার সকালে তিব্বত মোড়ে জড়ো হয়ে রাস্তা অবরোধ করেন।

তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি, কারখানা বন্ধের ক্ষেত্রে যথাযথ নিয়ম মেনে সিদ্ধান্ত নিতে হবে। অথবা বন্ধ করা কারখানা পুনরায় খুলে দিতে হবে। দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

ডিএমপির গুলশান ট্রাফিক বিভাগের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়, ‘আসসালামু আলাইকুম সম্মানিত নাগরিক, আপনাদের সবার অবগতির জন্য জানানো যাচ্ছে তেজগাঁওয়ের নাবিস্কো পয়েন্টে গার্মেন্টসকর্মীরা রাস্তার উভয়পাশ বন্ধ করে আন্দোলন করছেন। যার ফলে মহাখালী-তেঁজগাও রুটে ইনকামিং এবং আউটগোয়িং উভয়দিকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে থানার পুলিশ নিয়োজিত রয়েছে।’
এ অবস্থায় ডাইভারশন ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।
১. উত্তরার দিক থেকে আসা যানবাহন কাকলী ক্রসিং হয়ে গুলশান ২-গুলশান-১-পুলিশ প্লাজা রুট ব্যবহার করতে পারবে। এছাড়া আমতলী পার হয়ে জাহাঙ্গীর গেটমুখী রাস্তা ব্যবহার করে তেজগাঁও যাওয়া যাবে।
২. আমতলী হয়ে গুলশান-১ হয়ে পুলিশ প্লাজা রুট ব্যবহার করা যাবে।
৩. উত্তরা থেকে তেজগাঁওগামী যানবাহন ফ্লাইওভার ব্যবহার করতে পারবে।
৪. মহাখালী থেকে বনানী/গুলশান-উত্তরাগামী রুটে আউট গোয়িংয়ে যানবাহন চলাচল করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

পোশাক কারখানা বন্ধের প্রতিবাদে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় ০২:৩৩:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫