ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ফার্মেসিতে চিকিৎসা নিয়ে চার হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছে

  • রিয়াজ ফরাজি
  • আপডেট সময় ০২:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • ৬৯১ বার পড়া হয়েছে
ভোলার বোরহানউদ্দিন উপজেলায় আকিব ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো (SACMO) চিকিৎসক শফিকুল ইসলামের ভুল চিকিৎসায় চার হাত-পা হারানো শিশু তানভীর (৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২২ আগষ্ট ২০২৫) দিবাগত রাত ২:৩০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন শিশুটির বাবা মো: মোসলেম।
তানভীরের বাবা মোসলেম কান্না জড়িত কন্ঠে জানান, আমার বুকের ধন আর নেই, আমাদের সবাইকে ফাকি দিয়ে আমার কলিজা আল্লাহর মেহমান হয়ে গেছে। আমার ছেলেটা পঙ্গু হয়েও যদি এই দুনিয়ায় বেচে থাকতো তাকে কোলে-পিঠে করে তার খেদমত করতাম। ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকদের সকল চেষ্টাকে হার মানিয়ে গতরাত আড়াইটার দিকে আমার মানিক দুনিয়া থেকে বিদায় নিছে।
এদিকে শিশু তানভীরের মৃত্যুর খবরে তার গ্রামের বাড়ি কাচিয়া ইউনিয়নের ফুলকাচিয়া গ্রাম সহ পুরো উপজেলায় নেমে এসেছে শোকের ছায়া। আজ আছর বাদ জানাযা নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রসঙ্গত গত ৪ মাস আগে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে আকিবের ফার্মেসিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যাকমো শফিকুল ইসলামের ভুল চিকিৎসার পর থেকেই গুরুতর অসুস্থ হয়ে পরেন তানভীর। এরপর তার জীবন বাচাতে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির চার হাত-পা কেটে ফেলা হয়।
এ ঘটনায় শিশুটির মা গত ১৬ জুলাই ভোলা জেলা দায়রা জজ আদালতে স্যাকমো শফিকুল ইসলাম ও ফার্মেসি মালিক আকিবের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ স্যাকমো শফিকুল ইসলামকে গ্রেপ্তার করে, তিনি এখনো ভোলা জেলা কারাগারে রয়েছে। এ মামলার অন্যতম আসামি আকিব কে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ফার্মেসিতে চিকিৎসা নিয়ে চার হাত-পা হারানো শিশু তানভীর মারা গেছে

আপডেট সময় ০২:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫