ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।শনিবার ২৩শে আগস্ট সকাল ৮টা ৫০ মিনিটে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান।

পরিদর্শনকালে তিনি চিকিৎসা সেবা, ওষুধ সরবরাহ ব্যবস্থা, চিকিৎসক ও নার্সদের উপস্থিতি এবং রোগীদের চিকিৎসা গ্রহণের সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পরে স্বাস্থ্যকর্মী ও রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের অভিজ্ঞতা শোনেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, “সারাদেশে মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “সিন্ডিকেট ভাঙা শুধু সরকারের একার দায়িত্ব নয়। হাসপাতাল কর্তৃপক্ষ, স্বাস্থ্যকর্মী এবং জনগণ—সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। জনবল সংকট একদিনে সৃষ্টি হয়নি, এটি সমাধান করতেও সময় লাগবে। ডাক্তার ও নার্সের ঘাটতি পূরণে সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।”

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. মো. আবু জাফর, রংপুর সিভিল সার্জন ডা. শাহীন সুলতানা, তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবেল রানা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনির্বাণ মল্লিকসহ স্বাস্থ্য ও প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম

আপডেট সময় ০১:১৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫