ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

লোহাগাড়ায় মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এসআই প্রত্যাহার

চট্টগ্রামের লোহাগাড়ায় ফেনসিডিল কাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগে থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে লোহাগাড়া থানা থেকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার চুনতি স্টেশন এলাকায় স্থানীয়রা তিন সোর্সকে ফেনসিডিলসহ আটক করেন। পরে সেনা ক্যাম্পে নিয়ে গেলে জিজ্ঞাসাবাদে এসআই কামালের নাম উঠে আসে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
পরবর্তী সময়ে বিষয়টি নিয়ে নানান মহলে সমালোচনা শুরু হলে পুলিশ প্রশাসন এসআই কামালকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) মো. রবিউল আলম খান জাগো নিউজকে বলেন, ফেনসিডিলসহ আটক তিন সোর্সের বক্তব্যে এসআই কামালের জড়িত থাকার অভিযোগ উঠেছে। এরপর এসআই কামাল হোসেনকে প্রত্যাহার করে চট্টগ্রাম পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া ফেনসিডিলসহ আটক তিন সোর্সের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

লোহাগাড়ায় মাদককাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে এসআই প্রত্যাহার

আপডেট সময় ১২:৫৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫