সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি (সোকসাস)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৫ এর তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই ২০২৫) প্রধান নির্বাচন কমিশনার নাজমুল খান সুজন এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
তফসিল অনুযায়ী, খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী ২৩ আগস্ট (শনিবার)। এরপর ২৪ আগস্ট পর্যন্ত আপত্তি ও সংশোধনের সুযোগ থাকবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৫ আগস্ট (সোমবার)।
মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ২৬ আগস্ট (মঙ্গলবার) পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ আগস্ট (বৃহস্পতিবার)। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৯ আগস্ট। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩১ আগস্ট ২০২৫, সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে একই দিন বিকেল ২টায় ফলাফল ঘোষণা করা হবে।
প্রার্থিতার জন্য মনোনয়ন ফি নির্ধারণ করা হয়েছে। সভাপতি পদে ১০০০ টাকা,সাধারণ সম্পাদক পদে ৮০০ টাকা,সম্পাদক পদে ৬০০ টাকা,কার্যনির্বাহী সদস্য পদে ৪০০ টাকা।
সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বদ্ধপরিকর সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার
সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির (সোকসাস) আসন্ন নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে কাজ করছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে ইতোমধ্যে অন্যান্য কমিশনারদের সঙ্গে ধারাবাহিক আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার নজমুল খান সুজন।
তিনি বলেন, “সামনে অনুষ্ঠিত হতে যাওয়া সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনে আমি বদ্ধপরিকর। নির্বাচনে প্রার্থীদের নাম ও পদবী ব্যালট পেপারে উল্লেখ থাকবে। ভোটের দিন আমাদের কমিশনের নির্ধারিত বিশেষ কালি ব্যবহার করে ব্যালটে সিল দেওয়া হবে এবং গোপন কক্ষে ভোট প্রদান শেষে স্বচ্ছ ব্যালট বাক্সে তা রাখতে হবে কমিশনারদের সামনে।”
তিনি আরও জানান, নির্বাচনকে সুষ্ঠু ও অনাড়ম্বর পরিবেশে সম্পন্ন করতে তাঁর সঙ্গে থাকা চারজন নির্বাচন কমিশনারও সর্বোচ্চ সতর্ক ও সচেষ্ট থাকবেন।
রিপন খন্দকার, ক্যাম্পাস প্রতিনিধি 























