ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, আটক ১০

ময়মনসিংহ নগরীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য। এ ঘটনায় পুলিশের অভিযানে অন্তত ১০ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) বিকেল ৩টার দিকে নগরীর কৃষ্টপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল এবং কনস্টেবল মো. এরশাদ। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক কোতোয়ালি মডেল থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের যৌথ অভিযানে কমপক্ষে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে।

স্থানীয় দুইটি পরিবারের মধ‍্যে ঝগড়া চলছিল। এতে এক ব‍্যক্তিকে থানায় আসতে বাধা দেওয়ার অভিযোগে ৯৯৯ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় অভিযোগকারী ব‍্যক্তিকে উদ্ধার করে পুলিশ নিয়ে আসার পথে প্রতিপক্ষের লোকজন তাদের ওপর হামলা করে। এতে দুই পুলিশ সদস্য ও অভিযোগকারীকে আহত করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব‍্যবস্থা প্রক্রিয়াধীন। তবে তাৎক্ষণিকভাবে হামলাকারী ও আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান ওসি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ময়মনসিংহে পুলিশের ওপর হামলা, আটক ১০

আপডেট সময় ০৬:৪৭:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫