ঢাকা ০৬:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 
কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার সদর দক্ষিণ অংশে অন্তত ১৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) দুপুর সাড়ে ১২টা থেকে মহাসড়কের দুই অংশে থেমে থেমে চলছে যানবাহন।

এর আগে উপজেলার পদুয়ার বাজার এলাকায় পল্লীবিদ্যুৎ অফিস সংলগ্ন মহাসড়কের ইউটার্নে প্রাইভেট কারের ওপর একটি কাভার্ডভ্যান উল্টে পড়ে। এতে একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

এ ঘটনার প্রায় দুই ঘণ্টাপর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের যৌথভাবে উদ্ধার কাজ শুরু করে বিকেল পৌনে ৫টার দিকে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান মহাসড়ক থেকে সরিয়ে নেয় হয়। এতে থেমে থেমে যান চলাচল শুরু হয়।

মহাসড়কে আটকে থাকা যমুনা বাসের চালক সাইফুল ইসলাম বলেন, ‘দুই ঘণ্টার বেশি সময় যানজটে আটকা পড়েছি। এতে অনেক যাত্রী ভাড়া না দিয়ে বাস থেকে নেমে গেছেন।’

সিডিএম পরিবহনে যাত্রী মনির বলেন, ‘জরুরি কাজে ঢাকায় রওয়ানা দিয়েছি। মোস্তফাপুর এলাকায় যানজটে পরে আড়াই ঘণ্টা আটকে ছিলাম। তিন ঘণ্টায় কুমিল্লা সেনানিবাস এলাকায় পৌঁছেছি। তবে এদিকে জ্যাম নেই।’

এ বিষয়ে ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, ‘আমাদের যে ক্রেন আছে সেটির ধারণক্ষমতা খুব কম। যার কারণে কাভার্ডভ্যানটি উদ্ধারের জন্য ভাড়া করা ক্রেন এনে গাড়িটি উদ্ধার করা হয়। এতে সময় লেগেছে বেশি। সড়কে যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

কুমিল্লা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ১৫ কিলোমিটার এলাকায় যানজট

আপডেট সময় ০৬:১৮:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫