ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারীর কিশোরগঞ্জে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২২আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রাজীব হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো ওই এলাকার খাদেমুল ইসলামের ছেলে সোহাগ বাবু (১২) ও শফিকুল ইসলামের ছেলে সাইমুন বাবু (৮)। তারা সম্পর্কে চাচাতো ভাই।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাড়ির পাশে তিস্তা সেচ ক্যানেলে গোসল করতে নামে সোহাগ ও সাইমুন। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রেটেন বাবু  বলেন, শিশু দুজন বাড়ির কাউকে কিছু না জানিয়ে গোসল করতে গিয়েছিল। ক্যানেলের পানি বেশি থাকায় তারা ডুবে মারা যায়।

কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম বলেন, পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনায় দুটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

তিস্তা সেচ ক্যানেলে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৫:২৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫