ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

ময়মনসিংহে মিলে মজুত রাখা ২৫ টন সরকারি চাল জব্দ

ময়মনসিংহের তারাকান্দায় একটি মিল থেকে অবৈধভাবে মজুত রাখা ২৫ টনের বেশি সরকারি চাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) দিনরাত সাড়ে ৮টার দিকে উপজেলার কলেজ রোডের মেসার্স সামিয়া অটো রাইস মিল থেকে চালগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, রাতে বিপুল সরকারি চাল মজুত করে রাখার তথ্য পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের নেতৃত্বে অভিযান চালানো হয়। এসময় মিলের সামনে একটি ট্রলি ও একটি ট্রাকে সরকারি চাল পাওয়া যায়। ট্রলি চালককে আটক করে মিলের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে চাল পাওয়া যায়।

সব মিলিয়ে ২৫ টনের বেশি সরকারি চাল উদ্ধার করা হয়। এ সময় মিল থেকে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা ছাড়াও একটি ট্রলি, একটি ট্রাক, তিনটি অটোরিকশা ও বস্তা সেলাইয়ের একটি মেশিন জব্দ করা হয়েছে।

এ বিষয়ে তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, চালের বস্তাগুলো নতুন মোড়কে বাজারজাতের জন্য প্রস্তুত করা হচ্ছিল। পুলিশের সহায়তায় অভিযান চালিয়ে উদ্ধার করা চালগুলো উপজেলা পরিষদে রাখা হয়েছে। তবে মিলের লোকজন আগে খবর পেয়ে পালিয়ে যায়। জব্দকৃত চাল ও যানবাহনের ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ সরকারি চাল পাচারে যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

ময়মনসিংহে মিলে মজুত রাখা ২৫ টন সরকারি চাল জব্দ

আপডেট সময় ০৫:১৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫