ঢাকা ০৬:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২২ আগস্ট) সকালে এনায়েতপুরের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয় সংলগ্ন নৌকা ঘাট থেকে চালগুলো উদ্ধার করা হয়।

জানা গেছে, উদ্ধার করা চালগুলো পার্শ্ববর্তী জালালপুর ইউনিয়ন পরিষদের অধীনে থাকা খাদ্যবান্ধব কর্মসূচির ডিলারদের অবৈধভাবে বিক্রি করা চাল। চাল পরিবহনের নৌকার মালিক এবং এর সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদের গ্রেপ্তার করলেই প্রকৃত রহস্য উদঘাটন হবে জানান স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ভর্তুকি মূল্যে দেওয়া চাল কিছু অসাধু ব্যক্তি ক্রয় করে বিক্রির উদ্দেশ্যে গুদামে মজুত করেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, উদ্ধার চাল জব্দ করে সৌদিয়া চাঁদপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মো. পরান বেপারীর জিম্মায় রাখা হয়েছে এবং এনায়েতপুর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযানে এনায়েতপুর থানা পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

গুদামে মজুত ছিল সরকারি বরাদ্দের ৩৫ বস্তা চাল

আপডেট সময় ০৪:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫