ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা রহমান তরুণ উদ্যোক্তাদের ২০ লাখ টাকা পর্যন্ত অর্থায়ন করবে বাংলাদেশ ব্যাংক অন্য দলের মতো বিএনপি নেতারা পালিয়ে যাননি : ত্রাণমন্ত্রী মক্কায় কুরআন প্রতিযোগিতায় বিজয়ী ৪ হাফেজকে জামায়াত আমিরের সংবর্ধনা আজিজ ফয়জুন্নেছা টাওয়ার নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ক্রিকেটারদের মন জয় করতে বড় পদক্ষেপ নিলেন তামিম কর ফাঁকির জরিমানায় লাগবে দালিলিক প্রমাণ : এনবিআর যুক্তরাষ্ট্রকে পাঁচে নামিয়ে রেমিট্যান্সে শীর্ষে সৌদি আরব : সংসদে প্রতিমন্ত্রী নুর কোটালীপাড়ায় মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং সেন্টার উদ্বোধন 

আত্রাইয়ে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য গরুর গাড়ি বিলুপ্তির পথে প্রায়

আত্রাই উপজেলা প্রতিনিধি, আব্দুল মজিদ মল্লিক: এক সময়ের জনপ্রিয় গানে ধ্বনিত হতো “আমার গরুর গাড়িতে বউ সাজিয়ে, ধুতুর, ধুতুর, ধুতুর ধুর সানাই বাজিয়ে, যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে” গ্রামীণ জনপদের চলাচল ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ছিল এই গরুর গাড়ি। কিন্তু আধুনিক সভ্যতার বিবর্তনে যন্ত্রচালিত যানের প্রভাবে আজ এটি রূপকথার গল্পে পরিণত হয়েছে।

মৎস্য ও শস্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে এক সময় যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল গরুর গাড়ি। নতুন প্রযুক্তির ফলে মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটলেও তা হারিয়ে যাচ্ছে অতীতের এই অনন্য ঐতিহ্য। গরুর গাড়ির ইতিহাস সুপ্রাচীন। জানা যায়, রাতে বিশ্রাম নেওয়ার সময় বা বিপদে পড়লে গরুর গাড়িগুলোকে গোল করে সাজিয়ে এক ধরনের দুর্গ গড়ে তোলা হতো।

গরুর গাড়ি ছিল দুই চাকাবিশিষ্ট গরু বা বলদে টানা বিশেষ যান। সাধারণত চালক বসতেন গাড়ির সামনের দিকে, আর পেছনে যাত্রী ও মালপত্র বহন করা হতো। কৃষিজাত দ্রব্য ও ফসল পরিবহনে এর ভূমিকা ছিল অপরিসীম। একসময় উত্তরাঞ্চলের আঁকাবাঁকা মেঠোপথে কৃষি ফসল ও মানুষ বহনের জনপ্রিয় বাহন ছিল এটি।

দমদমা গ্রামের মো. আব্দুল মালেক মোল্লা বলেন, দুই যুগ আগে গরুর গাড়িতে চড়ে নতুন বর-বধূ যেত। গরুর গাড়ি ছাড়া বিয়ে হতো না। বরপক্ষের লোকজন ১০ থেকে ১২টি গরুর গাড়ির ছাওনি সাজিয়ে শ্বশুরবাড়ি যেত। রাস্তায় গরুর গাড়ি থেকে পটকা ফুটাত।

যে পরিবারে গরুর গাড়ি ছিল, তাদের কদর ছিল অনেক। কৃষকরা ফজরের আগেই গরুর গাড়িতে করে জৈব সার, লাঙ্গল-জোয়াল নিয়ে মাঠে যেত। গাইত ‘ওকি গাড়িয়াল ভাই’ এর মতো ভাওয়াইয়া গান।

চালককে উদ্দেশ্য করে রচিত হয়েছে ‘আস্তে বোলাও গাড়ি, আরেক নজর দেখিয়া ন্যাং মুই দয়ার বাপের বাড়িরে গাড়িয়াল’ এর মতো জনপ্রিয় গান। কিন্তু বর্তমানে মোটরযানের কারণে ধীর গতির এই যানের ব্যবহার প্রায় বিলুপ্ত। এখন আর তেমন চোখে পড়ে না। আগে গ্রামাঞ্চলে পাকা রাস্তা না থাকায় যান্ত্রিক যান চলত না, তাই গরুর গাড়িই ছিল ভরসা।

গরুর গাড়ির বড় সুবিধা হলো-এতে জ্বালানি লাগে না, ধোঁয়া হয় না, পরিবেশের কোনো ক্ষতি করে না। এটি সম্পূর্ণভাবে পরিবেশবান্ধব। আবার ধীর গতির কারণে দুর্ঘটনার আশঙ্কাও কম। কিন্তু যুগের পরিবর্তনে এই ঐতিহ্যবাহী বাহন আজ বিলুপ্তির পথে।

ভবিষ্যৎ প্রজন্মকে বইতে পড়ে জানতে হবে, এক সময় মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ছিল গরুর গাড়ি। দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রকৃতিবান্ধব গরুর গাড়ি নানা কারণে হারিয়ে যাচ্ছে। কয়েক বছর আগেও দু-একটি দেখা গেলেও এখন তা ডুমুরের ফুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদকের অনুসন্ধান

আত্রাইয়ে গ্রাম বাংলার হারানো ঐতিহ্য গরুর গাড়ি বিলুপ্তির পথে প্রায়

আপডেট সময় ০৪:৪৫:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫